রবিবার ● ২১ জুন ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পিডিবির কতিপয় কর্মকর্তা কর্মচারী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা। একদিকে তীব্র লোডশেডিং ও মনগড়া ভুতুড়ে বিলের মারপ্যাঁচে অতিষ্ঠ জনজীবন। অন্যদিকে বিদ্যুৎ কর্মীরা ভয়ভীতি দেখিয়ে সাধারণ গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে ভুক্তভোগী এক গ্রাহক গত ১৮জুন ঈশ্বরগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিউবোর আবাসিক প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আবাসিক প্রকৌশলী বরাবর দেওয়া লিখিত অভিযোগপত্র থেকে জানা যায়, ঈশ্বরগঞ্জ পৌরসভার দত্তপাড়া এলাকার বাসিন্দা ও নিয়মিত বিদ্যুৎ গ্রাহক মেহেদী হাসান বিদ্যুৎ কর্মীদের অর্থ বানিজ্যের কবলে পড়েছেন।
গত ২৫ মে বিকালে বিদ্যুৎ অফিসের নিয়মিত কর্মচারী লাইনম্যান এ.বি.এম কাইয়ুম, সাহায্যকারী সাইফুল ইসলাম এবং বহিরাগত ইলেকট্রিশিয়ান আল আমিন তারা তিনজন মিলে গ্রাহক মেহেদী হাসানের সঠিক বিদ্যুৎ লাইনটিকে বাইপাস করে দিয়ে নতুন করে সংযোগ চালু করে দেন।
এরপর তারা নিজেরাই সেই লাইনটিকে ‘অবৈধ’ বলে দাবি করেন এবং আরই স্যার জানতে পারলে দুই লক্ষ টাকা জরিমানা করার ভয় দেখান। এই জরিমানা ও মামলার ভয় দেখিয়ে গ্রাহকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে নিরুপায় ও আতঙ্কিত হয়ে ভুক্তভোগী মেহেদী হাসান তাদের ১২ হাজার ৫শ টাকা দিতে বাধ্য হন। টাকা হাতিয়ে নেওয়ার পর তারা লাইনটি আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে চলে যান।
ভুক্তভোগী মেহেদী হাসান জানান, এই টাকা লেনদেনের প্রমাণ হিসেবে তার কাছে হোয়াটসঅ্যাপের ভয়েস রেকর্ড এবং মেসেজের স্ক্রিনশট সংরক্ষিত রয়েছে। এই চক্রটি ওই এলাকায় আরো একাধিক নিরীহ গ্রাহককে ফাঁদে ফেলে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। তিনি আরও জানান, আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী বরাবর অভিযোগ দেয়ার পর চক্রটি হাতিয়ে নেয়া টাকা ফেরত দিয়েছে।
এব্যাপারে অভিযুক্ত লাইনম্যান এ.বি.এম কাইয়ুম জানান, গ্রাহকের কাছ বিদ্যুৎ বিভাগের ২০ হাজার টাকা বকেয়া বিল ছিল। বকেয়া টাকা আনতে গেলে গ্রাহক আমাকে নগদ ১২হাজার ৫শ টাকা দেয়। বাকী টাকা ব্যাংকের মাধ্যমে জমা দেয়া কথা। কিন্তু তা না করে আমার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ করেছে।
এবিষয়ে পিডিবি ঈশ্বরগঞ্জের আবাসিক প্রকৌশলী হামজা ইমাম বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর স্টাফদের কাছ থেকে টাকা উদ্ধার করে গ্রাহককে ফেরত দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।
ঈশ্বরগঞ্জে বিএনপির সাংবাদিক সম্মেলন
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক অপপ্রচার এবং রহমতগঞ্জে একটি শিল্পপ্রতিষ্ঠানে লুটপাটের অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা ও পৌর বিএনপি। শনিবার রাতে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এ সম্মেলনে বিএনপি নেতারা দাবি করেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে পলাতক ফ্যাসিস্ট শক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের অপতৎপরতা রয়েছে।
সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক একেএম হারুন অর রশীদ এবং সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি। তারা বলেন, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নিষিদ্ধ সংগঠনের কিছু অতি উৎসাহী নেতাকর্মী পরিকল্পিতভাবে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার চেষ্টা করছে। পাশাপাশি সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বর্তমান জাতীয় সংসদ সদস্যসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুৎসা রটানো হচ্ছে।
নেতারা আরও বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না। ৫ আগস্টের ঘটনায় কিছু বিক্ষুব্ধ জনতার বিচ্ছিন্ন কর্মকাণ্ড ছাড়া ঈশ্বরগঞ্জে বড় ধরনের কোনো সহিংসতা ঘটেনি। ওই সময় বিএনপির কোনো নেতাকর্মী অপ্রীতিকর ঘটনায় জড়িত ছিলেন না। বরং তারা সংখ্যালঘু পরিবার ও রাজনৈতিক প্রতিপক্ষের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রেখেছেন।
তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলা ও হামলার কারণে স্বাভাবিকভাবে বাড়িতে থাকতে পারেননি। বর্তমানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রকাশ্যে চলাফেরা করছেন। বিএনপি প্রতিশোধ পরায়ণ হলে তাদের পক্ষে তা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তারা।
সাংবাদিক সম্মেলনে রহমতগঞ্জ এলাকায় সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের মালিকানাধীন ‘স্পার্ক ভিশন লিমিটেড’ ফ্যাক্টরি ও গুদামে লুটপাটের অভিযোগ প্রসঙ্গে বিএনপি নেতারা বলেন, শুক্রবার দিবাগত রাতে সংঘটিত ওই ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ঘটানো হয়েছে। এ ঘটনায় বিএনপি বা এর কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই বলে তারা দাবি করেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, শরীফ জায়েদী, শাহজাহান জয়পুরী, পৌর বিএনপির আহ্বায়ক সাঈদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, সালাউদ্দিন খুররম, নুরুন্নবী ও সুজন। এছাড়া ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিক, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, যুগ্ম আহ্বায়ক রনি রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আফরোজ নওশাদ, সদস্য সচিব রেদোয়ান আহমদ রিজনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের
জেলা ছাত্রদলের কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে স্থান না পেয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক আরিফ হাসান। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়ন না হওয়ায় স্থানীয় সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
আরিফ হাসান উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বাসিন্দা এবং আতাউর রহমানের ছেলে। তিনি জানান, ২০১৩-১৪ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি আঠারবাড়ি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। এ সময়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদল ও বিএনপির কেন্দ্রীয়ভাবে ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, দলের দুর্দিন থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেন্দ্রীয় কমিটির প্রতিটি নির্দেশনা বাস্তবায়নে তিনি মাঠে সক্রিয় ছিলেন। অংশগ্রহণ করা শতাধিক কর্মসূচির ছবি ও ভিডিও এখনও তার মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত রয়েছে।
রাজনৈতিক আন্দোলন সংগ্রামে নিজের ত্যাগের কথা তুলে ধরে আরিফ হাসান বলেন, এক পর্যায়ে দুর্ঘটনায় তার হাত ভেঙে যায়। আহত অবস্থায় বাসায় চিকিৎসাধীন থাকলেও দলের কর্মসূচির খবর পেয়ে ভাঙা হাত নিয়েই রাজপথে নেমেছেন, মিছিল-মিটিং ও সমাবেশে অংশ নিয়েছেন।
তিনি আরও জানান, রাজনৈতিক সহিংসতায় আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালে তাকে দেখতে যান জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নিহাদ সালমান ডুলন ও সাবেক সাধারণ সম্পাদক রায়হান শরীফ হলুদ। তারা তাকে রাজনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখার জন্য উৎসাহ প্রদান করেছিলেন।
আরিফ হাসান বলেন, বিএনপির দুর্দিনে বিভাগীয় সমাবেশ, ঢাকার মহাসমাবেশ, গোলাপবাগের সমাবেশ, সোহরাওয়ার্দী উদ্যানের তারুণ্যের সমাবেশসহ গুরুত্বপূর্ণ প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর পক্ষে কাজ করেছি এবং নির্বাচনের দিন আঠারবাড়ি ৬ নম্বর ওয়ার্ডে ধানের শীষের এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছি।
তিনি আক্ষেপ করে বলেন, আজ বিএনপির সুদিনে এসে আমি অবহেলিত ও বঞ্চিত। আমার অপরাধ কী, কোন কারণে আমাকে জেলা কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে তা আমি জানি না। ছাত্রদলের রাজনীতি করার কারণে আওয়ামী লীগ সরকারের সময় আমার সরকারি চাকরিও হয়নি। তারেক রহমান বলেছিলেন, বিএনপির দুর্দিনে মিছিলে থাকা শেষ সারির কর্মীও তার রাজনৈতিক পরিচয়ের সম্মান পাবে। অথচ আমি দুর্দিনে প্রথম সারিতে থেকেও আজ জেলা কমিটিতে স্থান পাইনি।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, আমার রাজনৈতিক কর্মকাণ্ড ও সাংগঠনিক অবদান যাচাই-বাছাই করে আমাকে যোগ্য মূল্যায়ন দেওয়ার অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো ত্যাগী ও সক্রিয় কর্মী তার প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।





একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, জরিমানা
ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
ঈশ্বরগঞ্জে অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন
ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা