রবিবার ● ১২ জুলাই ২০২৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও জেলার অন্তত ৩০টি গ্রামের প্রায় সাড়ে ৩ হাজার পরিবার এখনো পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকা এখনো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কোথাও কোথাও সড়ক ও সেতু পানির নিচে থাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের সংকটে পড়েছেন দুর্গত মানুষ।
স্থানীয়দের অভিযোগ, বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও অনেক বাড়িঘর, কৃষিজমি ও গ্রামীণ সড়ক এখনো পানিতে তলিয়ে রয়েছে। ফলে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না হাজারো মানুষ। শিশু, বয়স্ক ও অসুস্থদের দুর্ভোগ সবচেয়ে বেশি।
শনিবার বিকেলে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। পানি পুরোপুরি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও কৃষিখাতের ক্ষয়ক্ষতি নিরূপণ করে পুনর্বাসন কার্যক্রম জোরদার করা হবে।





খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা