সোমবার ● ১৩ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
স্টাফ রিপোর্টার :: সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ী ঢলে কর্ণফুলীর নদীর উজানে আকস্মিক বন্যায় রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় হরিণা জোন (১২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় কর্ণফুলী নদীর তীরবর্তী অধিকাংশ ঘরবাড়ি পানির নীচে তলিয়ে যায়।
ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবার সমূহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, নিকটাত্মীয়ের বাড়ী এবং পাহাড়ের উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করে।
এ কারণে লেঃ কর্নেল ইমরুল কাসেয় মেহেদী, আর্টিলারী, হরিণা জোন কমান্ডার সোমবার ১৩ জুলাই ২০২৬ হরিণা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ্যারাবুনিয়া এবং আমতলা নামক স্থানে বন্যাকবলিত বন্যার্ত ৬০ টি পরিবারের মাঝে ত্রাণ হিসেবে মোমবাতি এবং দিয়াশলাইসহ শুকনা খাবার (চাউল, আটা, তৈল, চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাবার সেলাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট) বিতরণ করা হয়।
জোন কমান্ডার আরো বলেন সীমান্তে বিজিবি দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের যে কোন দুর্যোগ মোকাবেলায় হরিণা জোন (১২ বিজিবি) সবসময় তৎপর ও সচেষ্ট।
এই অতি বর্ষনে ছোট হরিণা ব্যাটালিয়ন সদরসহ বেশ কিছু ক্যাম্প ক্ষতিগ্রস্থ হয়েছে। তৎপুরি ব্যাটালিয়নের সদস্যগণ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জনসাধারণের সাহায্যার্থে আত্মনিয়োগ করেছে।
১২বিজিবি হরিণা জোন কমান্ডার লেঃ কর্নেল ইমরুল কায়েস মেহেদী, আর্টিলারী উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন এবং যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপদের সময় বিজিবি ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকবে মর্মে আশ্বস্ত করেন ।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার