শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৪মিঃ) গাজীপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় দুভাই নিহত হয়েছে৷ প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধ করে রাখে৷
১৩ মে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনাটি ঘটে৷
নিহতরা হলেন- ইকবাল হোসেন (২৫) ও তার ছোট ভাই এশফাক হোসেন (১১)৷ তাদের বাবার নাম মাইদুল ইসলাম৷ বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার পলাশহাটি এলাকায়৷ তারা ঢাকার উত্তরখান থানা এলাকায় বসবাস করতেন৷ এশফাক স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র এবং ইকবাল মোটর মেকানিক ছিল বলে জানিয়েছেন জয়দেবপুর থানার এসআই আনোয়ার হোসেন৷
পুলিশ ও স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, বেলা সাড়ে ১১টার দিকে বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রম্নতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাজীপুরগামী একটি বিআরটিসি বাসের পেছনে ধাক্কা দেয়৷ এতে মোটরসাইকেলসহ চালক ইকবাল এবং আরোহী তার ছোট ভাই এশফাক রাস্তায় ছিটকে পড়ে৷ এ সময় এশফাক ওই বাসের পেছনের চাকায় পিষ্ট হয়৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠালে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন৷
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় জনতা ওই বাসে আগুন ধরিয়ে দেয় এবং মহাসড়ক অবরোধ করে৷ খবর পেয়ে হাইওয়ে ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়৷
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মোঃ হাসিবুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, খবর পেয়ে আধা ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়৷ আগুনে বাসের সিটসহ অধিকাংশ পুড়ে গেছে৷
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, সড়ক দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধ করে৷ তাদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ২৫ মিনিট পর যানবাহন চলাচল শুরু হয়৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২