শুক্রবার ● ১৩ মে ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » সাবেক সংসদ সদস্য ডা. আসফার হোসেন আর নেই
সাবেক সংসদ সদস্য ডা. আসফার হোসেন আর নেই

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১০মিঃ) আওয়ামী লীগের গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং তত্কালীন বাংলাদেশ ডক্টর এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ আসফার হোসেন মোলস্না (৬৩) দীর্ঘদিন রোগে ভোগে ইনত্মেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ………রাজিউন)৷ মৃত্যুকালে তিনি তিন ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷
১৩ মে শুক্রবার সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান৷ তিনি দীর্ঘদিন যাবত্ নিউমোনিয়া ও কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন৷ এ কারণে তিনি ওই হাসপাতালে প্রায় দুই সপ্তাহ লাইফ সাপোর্টে ছিলেন৷
বাদ জুম্মা রাজধানীর চকবাজার জামে মসজিদ প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাযা এবং বাদ আছর কালীগঞ্জ উপজেলার জামালপুর আরএম বিদ্যাপীঠ মাঠে দ্বিতীয় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে৷ পরে ওই ইউনিয়নের জামালপুর পশ্চিম পাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে৷
ডাঃ মোঃ আসফার হোসেন মোলস্না গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত আলহাজ্ব হাফিজ উদ্দিন মোলস্না ও বেগম শাহিদা মোল্লার সন্তান৷ ১৯৯১-৯৫ সালে তিনি গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন৷
তার মৃত্যুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ আখতারউজ্জামানসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন৷





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা