বৃহস্পতিবার ● ২৭ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি :: নারী ও শিশুর প্রতি সহিংসতা, যৌতুক, বাল্যবিবাহ, মানবপাচার, মাদক ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কাওসার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিসনার (ভূমি) এসএস মেহেদী হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠির উপপরিচালক দিলারা খানম।
সমাবেশে বক্তারা নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত, বাল্যবিবাহ ও যৌতুক বন্ধ, মানবপাচার প্রতিরোধ এবং মাদক ও ডেঙ্গুর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা তৈরি করতে হবে। বাল্যবিবাহ, যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার নারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান