সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ
অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ
ঢাকা, ৩১ আগস্ট ২০২৬ :: অফিসে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় অগ্রিম স্বাক্ষর করার চাঞ্চল্যকর চিত্র দেখতে পেয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে এক ঝটিকা অভিযানে গিয়ে এই অনিয়ম ও ব্যাপক অব্যবস্থাপনা হাতেনাতে ধরেন তিনি।
আজ সকাল ৮টা ৫৫ মিনিটে নিজের গাড়িতে করে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে পৌঁছান প্রতিমন্ত্রী। এ সময় একই ছাদের নিচে থাকা সদর, ফতুল্লা সার্কেল ও সিদ্ধিরগঞ্জ সার্কেল অফিস ঘুরে দেখেন তিনি। তবে আকস্মিক এই পরিদর্শনে গিয়ে তিন সার্কেলের কোনো সহকারী কমিশনারসহ (ভূমি) অধিকাংশ সিনিয়র কর্মকর্তা ও কর্মচারীকে কর্মস্থলে পাননি প্রতিমন্ত্রী; মাত্র দু-একজন স্টাফকে উপস্থিত দেখতে পান।
অফিসের চারপাশ ঘুরে চরম অব্যবস্থাপনা দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। এ সময় হাজিরা খাতা পর্যালোচনা করতে গিয়ে তিনি দেখতে পান, কর্মস্থলে অনুপস্থিত থাকা বেশ কয়েকজন কর্মচারী আগের দিনের খাতায় স্বাক্ষর করে রেখেছেন। এর প্রায় ২৬ মিনিট পর সকাল ৯টা ২১ মিনিটে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়া অফিসে উপস্থিত হলে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পুরো অনিয়মের চিত্র তার সামনে তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ সময় এডিসি অনুপস্থিতির সপক্ষে নানা যুক্তি দেয়ার চেষ্টা করেন।
পরিদর্শন শেষে গণমাধ্যমকে প্রতিমন্ত্রী মীর হেলাল স্পষ্টভাবে জানান, অফিসে না এসে আগের দিন হাজিরা খাতায় স্বাক্ষর করা অত্যন্ত দুঃখজনক এবং এর মাধ্যমেই প্রমাণিত হয় সাধারণ মানুষ এখান থেকে সঠিক সেবা বঞ্চিত হচ্ছে। সরকারি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও জনদুর্ভোগ লাঘবে জনগণের মানসম্মত ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিত করার ওপর কঠোর তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী।





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন