শিরোনাম:
●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ

--- আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি :: ‘প্রতিজনে গাছ লাগাই, সবুজে সাজাই মীরসরাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও এক হাজার গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা দুর্বার প্রগতি সংগঠন ও মীরসরাই জেনারেল হাসপাতাল।

বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সংগঠনের কার্যএলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, “গাছ আমাদের সর্বশ্রেষ্ঠ বন্ধু। প্রাণ-প্রকৃতি বাঁচাতে গাছের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় দুর্বারের এ উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। আমি দুর্বারের সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান।

মীরসরাই জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। দুর্বার প্রগতি সংগঠনের সঙ্গে ভবিষ্যতেও আরও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে মীরসরাই ও আশপাশের এলাকার মানুষের সু-চিকিৎসা নিশ্চিত করতে মীরসরাই জেনারেল হাসপাতাল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান। এছাড়া সমাজের অবহেলিত ও বেওয়ারিশ নারী-পুরুষের চিকিৎসা বিনামূল্যে সম্পন্ন করার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মীরসরাই জেনারেল হাসপাতালের এজিএম তৌহিদুল ইসলাম নিশান এবং মীরসরাইয়ের পরিবেশ বন্ধু হিসেবে পরিচিত ইয়াসিন আরাফাত।

দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দাতা সদস্য মো. জসিম উদ্দিন, আজীবন সদস্য মো. নুর উদ্দিন সেলিম, জামশেদ আলম চৌধুরী তপু, আরিফ হোসেন বাবলু প্রমুখ।

এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সভাপতি রিপন কুমার দাশ, প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি জাফর ইকবাল, কার্যকরী সদস্য তরিকুর রহমান বাবু, সহ-অর্থ সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইফতেখার উদ্দিন, দপ্তর সম্পাদক মেজবাহ উদ্দীন, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মারুফ এবং সমাজকল্যাণ উপ-পরিষদের আহ্বায়ক আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন মো. আবু সাঈদ, সাজেদুল ইসলাম সজিব, মিফতাহুল হাসান সাকিব, আব্দুল আজিজ সাইমুনসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।





আর্কাইভ