শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » টাঙ্গাইল » জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
প্রথম পাতা » টাঙ্গাইল » জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে

--- আজ মঙ্গলবার সকালে টাংগাইলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কর্মীসভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন মাত্র সাত মাসের মধ্যে বিএনপি সরকারকে ঘিরে মানুষের হিমালয় সমান প্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে তা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে।তিনি বলেন, তিনি ব’লে, দ্রুত জ্বালানি সংকট সহনীয় মাত্রায় না এলে সরকারের ভালো অর্জন নষ্ট হয়ে যাবে। তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের মানুষের ভরসার যায়গা বিপর্যস্ত হবে।তিনি অপরাধি, দূর্বত্ত, সন্ত্রাসী, চাঁদাবাজদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না নিশে তাদের বিরুদ্ধে কঠার ব্যবস্থা নেওয়ার আহবান জানান।
তিনি বলেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে সরকারকে বিশেষ কোন দিকে ঝুঁকে না পড়ার আহবান জানান।
তিনি বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব দেওয়ার পর দেশের গণতান্ত্রিক উত্তরণের যে সম্ভাবনা তৈরী হয়েছে প্রজ্ঞা ও দূরদর্শিতা তাকে কাজে লাগাতে হবে।
আজ ৮ সেপ্টেম্বর -২০২৬ বেলা ১১ টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন সুগন্ধা পার্টি সেন্টারে পার্টির টাংগাইল জেলার কর্মিসভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি সাইফুর রেজা মামুন এর সভাপতিত্বে আওয়াল মাহমুদ এর সঞ্চালনায় প্রধান হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হাসান পিপলু, উপস্থিত ছিলেন আরো অনেক স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় মাহমুদুল হাসান পিপলু বলেন, দেশে একটি নির্বাচিত সরকার হয়েছে এটা যেমন ভাল দিক আবার গত ছয় মাসেই সরকার রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিচ্ছে এটাও সত্য। এত জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না। দ্রুত গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই।
কর্মীসভায় আকবর খান বলেন, এই সরকারের প্রতি জনগণের যেমন বিপুল সমর্থন আছে ঠিক তেমনি বিপুল প্রত্যাশাও আছে। জনগণের এই পাহাড়সম প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সরকার অঙ্গীকারাবদ্ধ। এবার জাতীয় নির্বাচনের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, এবং এই গণভোটের যে গণরায় সে রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণতন্ত্র মঞ্চ, যুগপৎ আন্দোলনের অন্যান্য শরীকদল এবং বিএনপির ঘোষিত ৩১ দফাও শতভাগ বাস্তবায়ন করতে হবে। আমরা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, এখনো এই সরকারকে সমর্থন করি, কিন্তু সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবো আবার ভুল পদক্ষেপ বা খারাপ কাজের সমালোচনা করবো।
তিনি দ্রুত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাসহ জনজীবনের যে সংকট , গ্যাস, বিদ্যুৎ, জ্বালানী সংকট নিরসনে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সাইফুর রেজা মামুন বলেন, আমাদের সমর্থিত নতুন সরকার ছয় মাসেই এমন পরিস্থিতিতে পড়বে এটা ভাবতে পারিনি। দেশী - বিদেশী নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি বর্তমান সরকার। ২০২৪ এর মত যুগপৎ আন্দোলনের সকল শরীক রাজনৈতিক দল এবং দেশের নানা অংশের চিন্তাশীল মানুষের সাথে আলোচনা করে এই সংকট মোকাবেলার আহ্বান জানান।
সভায় আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।





টাঙ্গাইল এর আরও খবর

কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই : সাইফুল হক কারও উপর দায় চাপিয়ে সরকারের পার পাওয়ার সুযোগ নেই : সাইফুল হক
সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৪৭ তম মৃত্যুবার্ষিকী সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালি মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর আজ ৪৭ তম মৃত্যুবার্ষিকী
গণবিষ্ফোরনের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে : টাংগাইলে সাইফুল হক গণবিষ্ফোরনের আতংকে সরকার বেসামাল হয়ে পড়েছে : টাংগাইলে সাইফুল হক
মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দু’দফায় হামলার শিকার হয়েছেন ড. রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুর মওলানা ভাসানীর মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে দু’দফায় হামলার শিকার হয়েছেন ড. রেজা কিবরিয়া ও সাবেক ভিপি নুর
বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের ২ চালক নিহত বাস-ট্রাক-পিকাপের ত্রিমুখী সংঘর্ষে মিরসরাইয়ের ২ চালক নিহত
সবুজ ধান কাটার ভিডিও শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে মামলা সবুজ ধান কাটার ভিডিও শেয়ার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবকের বিরুদ্ধে মামলা
মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান মুজিববর্ষের কার্যক্রমের প্রচারণা সঠিকভাবে জানাতে সাংবাদিকদের প্রতি তথ্য সচিবের আহবান
দুদকের ভুল তদন্তের কারণে জাহালম ৩ বছর জেলখাটার পর মায়ের কোলে দুদকের ভুল তদন্তের কারণে জাহালম ৩ বছর জেলখাটার পর মায়ের কোলে
ন্যায় বিচার পেলাম না : কাদের সিদ্দিকী ন্যায় বিচার পেলাম না : কাদের সিদ্দিকী

আর্কাইভ