শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা

---
‎‎উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এই প্রথমবার অনলাইন জুয়া ও বেটিংয়ের বিরুদ্ধে থানায় মামলা করেছে পুলিশ। এ ঘটনায় হৃদয় আহমেদ রাজু (২১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিক অনলাইন বেটিং অ্যাপ ও জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। এ সময় মোবাইল ফোন ও ১৬ পাতার স্ক্রিনশট জব্দ করা হয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হৃদয় আহমেদ রাজুকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে রোববার রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধামদী মোড়লের বিট এলাকার কালামের চায়ের দোকানের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হৃদয় আহমেদ রাজু উপজেলার চরনিখলা এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের ধামদী মোড় এলাকায় কয়েকজন অনলাইন জুয়াড়ি জুয়া খেলার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে হৃদয় আহমেদ রাজুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানান, জব্দ করা মোবাইল ফোন পর্যালোচনা করে একাধিক অনলাইন বেটিং অ্যাপ ও অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহারের তথ্য পাওয়া গেছে। পুলিশের দাবি, হৃদয় এলাকায় এজেন্ট হিসেবে কাজ করে অর্থ সংগ্রহের পাশাপাশি নিজেও অনলাইন জুয়া ও বেটিংয়ে অংশ নিতেন এবং অন্যদের এতে অংশ নিতে সহযোগিতা করতেন।
এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানার এক উপ-পরিদর্শক বাদী হয়ে হৃদয় আহমেদ রাজুসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭/৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হৃদয় ছাড়া এজাহারনামীয় অপর ১৬ জন বর্তমানে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন বলেন, আসামিদের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের ১৬, ১৭ ও ২৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। অনলাইন জুয়া ও বেটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি ও এজেন্টদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
‎‎ ঈশ্বরগঞ্জ :: ‘পরিচ্ছন্নতার অভ্যাস করি, প্রাণবন্ত ক্যাম্পাস গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা ও ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল। সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।
অভিযানের অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে শিক্ষার্থী ও ক্যাম্পাস সংশ্লিষ্টদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ ও সচেতনতামূলক প্রচার চালানো হয়।
এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, পরিচ্ছন্ন পরিবেশ শুধু একটি সুন্দর ক্যাম্পাস গড়ে তোলে না, এটি শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বর্ষা মৌসুমে কোথাও পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই ক্যাম্পাসের কোথাও যেন পানি জমে না থাকে এবং ময়লা-আবর্জনা পড়ে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি রহমান ও রাফসান আহমেদ রোমান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান হাসান, সাংগঠনিক সম্পাদক তাইফুল ইসলাম শাওন, ছাত্রনেতা নোমান আল নওশাদ, নূর আলম, জুনায়েদ হাসান, সাকিব, রাফি এবং কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
কর্মসূচিতে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীরাও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।





আর্কাইভ