বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
স্টাফ রিপোর্টার :: গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর নিষ্ক্রিয় থাকলেও ডিসেম্বরকে ঘিরে নতুন কৌশলে এগোচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন আওয়ামী মৎস্যজীবি লীগ রাঙামাটি সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আধুনিক প্রযুক্তির সাহায্যে রাঙামাটিতে মোবাইল, ইন্টারনেট ডিজিটাল ডিভাইস ব্যবহার করে অনলাইনে সামাজিক যোগাযোগ ফেইজবুক পেইজ এর মাধ্যম ব্যবহার করে অপরাধ বা প্রতারণা - সাইবার অপরাধ করার তথ্য মিলেছে।
শ্যামল চেীধুরী (৫৭), পিতা : পরিতোষ চৌধুরী, মাতা : শেফালী চৌধুরী, সাং : ট্রাইবেল অফিসাস কলোনী (মাঝেরবস্তী), ডাকঘর : রাঙামাটি-৪৫০০, থানা : কোতয়ালী, উপজেলা : সদর, জেলা : রাঙামাটি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার Shayamal Bikas. Shayamal Bikas Chowdhury, এবং আলাদা ছবি ব্যবহার করে একই নামে Shayamal Bikas Chowdhury এইই ব্যক্তি ৩টি আইডি ব্যবহার ব্যবহার করে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্টপতি, চট্টগ্রাম সেক্টরের সেক্টর কমান্ডার, জেটফোর্স প্রধান বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারম্যান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে ভূয়া তথ্য ছড়াচ্ছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো প্রমান পাওয়া গেছে।
Shayamal Bikas Chowdhury আইডি ব্যবহার করে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি যুক্ত করে তাদের উভয়ের মাথার ওপর লিখেছেন “ইতিহাসের কুখ্যাত খুনি-পিতাপুত্র চক্র”
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ছবির ওপর লিখেছেন খুনি, নায়ক ১৫ আগষ্ট, আর প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবির ওপর লিখেছেন পালাতক খুনি,নায়ক ২১শে আগষ্ট।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো বিষয়ে রাঙামাটি আইনজীবি সমিতির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ্ আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে (যেমন ফেসবুক, ইউটিউব) কাউকে নিয়ে অপমানজনক, মিথ্যা বা মানহানিকর কিছু প্রচার করা। কারো ব্যক্তিগত ছবি বা তথ্য অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া। সাইবার সুরক্ষা আইন, ২০২৬ আওতায় আপরাধ।
যে ব্যক্তি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে অপপ্রচার চালাচ্ছেন, এধরনের অপরাধের জন্য তার বিরুদ্ধে সাইবার ক্রাইম মামলা বা সাইবার মামলা স্থানীয় প্রশাসন, পুলিশ বা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ভক্তরা বাদি হয়ে নিকটস্থ থানায় গিয়ে সরাসরি জিডি বা মামলা করতে পারেন।
ইমেল ও ফোনের মাধ্যমে পুলিশের সাইবার সাপোর্ট উইংকে ইমেল করতে পারেন অথবা জরুরি সেবার জন্য 999 নম্বরে কল করতে পারেন। অথবা একজন আইনজীবীর মাধ্যমে সরাসরি সাইবার ট্রাইব্যুনালেও মামলা করা যায় বলে এডভোকেট শাহ্ আলম জানান।
এ বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে সরকারের রাঙামাটি জেলা প্রশাসনের উচ্চপর্যায়ে অবহিত করা জরুরী বলে আইন পেশার সাথে সংশ্লিষ্ট একাধিক আইনজীবি প্রতিবেদকে বলেন।
উল্লেখ্য, শ্যামল চৌধুরী বর্তমান সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরোধে একটি সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।





মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন
হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ