শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নলকূপের গর্তে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে নলকূপের গর্তে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু
শনিবার ● ১৪ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে নলকূপের গর্তে পড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৫মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ সুকন্দিবাগ এলাকায় সাবমারসিবল (পানির পাম্প) স্থাপনের জন্য তৈরি করা কূপে পড়ে এক স্কুলছাত্র নিহত ও একজন আহত হয়েছে৷

১৪ মে শনিবার সকাল ১০টা ২০ মিনিটে হায়দারাবাদ শুকুন্দিরবাগ বাজার সংলগ্ন আইডিয়াল স্কুলের পাশে এ ঘটনা ঘটে৷

নিহতের নাম রোমানুর রহমান (৬)৷ সে স্থানীয় হায়দারাবাদ আইডিয়াল স্কুলের নার্সারী শ্রেণির ছাত্র৷ আহত একই শ্রেণির অপর ছাত্রের নাম পারভেজ সানি (৬)৷ নিহত শিশু রোমানুলের পিতার নাম বিল্লাল হোসেন৷

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, প্রায় দুই বছর আগে সুকন্দিরবাগ এলাকায় হায়দরাবাদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের সাবমারসিবল স্থাপনের জন্য একটি কূপ খনন করা হয়৷ পরে এটি পরিত্যক্ত অবস্থায় বালি দিয়ে ভরাট ছিল৷ গত দুই দিন বৃষ্টি হওয়ার ফলে বালি নিচের দিকে দেবে যায়৷

শনিবার সকাল দশটার দিকে ওই স্কুলের ছাত্ররা মাঠে খেলাধুলা করছিল৷ এক পর্যায়ে দুই ছাত্র ওই কূপে পড়ে যায়৷ পরে পৌনে ১১টার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রোমানুরকে মৃত ঘোষণা করেন৷

আহত ছাত্র পারভেজ বর্তমানে সুস্থ আছে বলে জানিয়েছেন ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল৷

স্কুলের শিক্ষক রুবেল শেখ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, স্কুলের নবনির্মিত ভবনের সামনে কয়েক মাস আগে একটি গভীর নলকূপ বসানো হয়৷ কিন্তু পানি না ওঠায় তা তুলে গর্ত বালি দিয়ে ভরাট করে ফেলা হয়৷ শনিবার সকালে পরীক্ষা দিয়ে বের হয়ে ভবনের সামনে খেলছিল শিশু দুটি৷ এ সময় ভেতরে পড়ে যায় তারা৷

টঙ্গী ফায়ার সার্ভিস কর্মকর্তা সেলিম মিয়া আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, ১০/১২ ফুট গর্তের ভেতর রোহানুরের উপরে পরে সানি৷ উদ্ধারের আগেই রোহানুরের মৃত্যু হয়৷

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক আক্তাররুজ্জামান লিটন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান,  সাবমারসিবলের পরিত্যক্ত কূপে পড়ে এক স্কুল ছাত্র নিহত ও একজন আহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন৷

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে মামলা নেওয়া হবে৷





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)