সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার।
সোমবার ৫ অক্টোবর বিকেল ৫টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের এনেক্স ভবনের সম্মেলন কক্ষে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদার সাংবাদিকদের সাথে জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
এ সময় জেলার উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং জেলা পরিষদের কার্যক্রম নিয়ে সাংবাদিকদের বিভিন্ন মতামত ও পরামর্শ গুরুত্বের সাথে শোনা হয়।
সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডে জেলা পরিষদের আরও কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন গণমাধ্যম কর্মীরা।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ পরিষদের অন্য সদস্যরা এবং রাঙামাটিতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত