শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

--- বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের দুর্গম এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান সেনা রিজিয়নের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।
সোমবার ৫ অক্টোবর সকাল থেকে জেলা শহরের রাজার মাঠে এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এসময় ক্যাম্পকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে মাঠে ভীড় করেন নারী, শিশু, পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ।
ক্যাম্পে মেডিসিন, হৃদরোগ, চর্ম, অ্যালার্জি, গাইনিসহ বিভিন্ন বিভাগের সাতজন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন। বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
দুই দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করবেন বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকরা জানান, পাহাড়ের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, প্রয়োজনীয় পরামর্শ ও ওষুধ প্রদানের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।
বান্দরবান সেনা নিবাসের ৭ফিল্ড এম্বুলেন্স অধিনায়ক লে: কর্ণেল সারফরাজ হায়দার জানান, দুই দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পে সকাল থেকে বিভিন্ন স্থানে রোগীরা জড়ো হচ্ছে। ক্যাম্পে চট্টগ্রাম থেকে ৭জন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয়েছে। রোগীদের যেসব রোগ রয়েছে সেসব রোগে বিনামূল্যে সেবা ও ঔষধ দিতে পর্যাপ্ত পরিমানে প্রস্তুত রয়েছে। এ উদ্যেগ আগামীতে অব্যাহত থাকবে বলে জানান তিনি।





আর্কাইভ