শিরোনাম:
●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন
রাঙামাটি, রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ মে ২০১৬
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিক শহীদুল হকের মৃত্যুতে ভূমি মন্ত্রীর গভীর শোক
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিক শহীদুল হকের মৃত্যুতে ভূমি মন্ত্রীর গভীর শোক
শনিবার ● ১৪ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক শহীদুল হকের মৃত্যুতে ভূমি মন্ত্রীর গভীর শোক

---

ঢাকা প্রতিনিধি :: (৩১ বৈশাখ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.১০মিঃ) ১৪ মে ২০১৬ শনিবার ভূমি মন্ত্রী, মুক্তিযোদ্ধা ও ভাষা সৈনিক আলহাজ্ব শামসুর রহমান শরীফ, এম.পি. এর বাল্যবন্ধু সাংবাদিক শহীদুল হক বকু গত মঙ্গলবার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় দুপুর ১.৩০ টায় ইনত্মেকাল করেন (ইন্নাল্লিলাহি.. রাজিউন)৷ ভূমিমন্ত্রী তাঁর প্রিয় বন্ধু শহীদুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন৷ তিনি শোক প্রকাশ করে স্মৃতিচারণ করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে সক্রিয় অংশ নিয়ে আমার সাথে আমার বন্ধু সাংবাদিক শহীদুল হক, ভিপি ফেরদৌস আহমেদসহ কয়েকজন রাষ্ট্রদোহী মামলায় গ্রেফতার হই এবং আমরা একসাথে কারাবরণ করি৷ এছাড়া আমরা একসাথে আইয়ুব বিরোধী আন্দোলনে অংশ নিয়ে কয়েকবার গ্রেফতার হই৷ মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, আমার খুব ভালো বন্ধুদের মধ্যে বকু একজন৷ বকুর সারাটি জীবন সাংবাদিকতা করে কেটেছে৷ সাংবাদিক শহীদুল হক বকু রাশিয়ান কালচারাল সোসাইটি থেকে প্রকাশিত ‘উদয়ন’, ‘যুববার্তা’, ‘সোভিয়েত সমীক্ষা’ এ তিনটি পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ এছাড়া তাঁর কর্মময় জীবনে ৬০ এর দশকে পূর্ব বাংলার (পাকিস্তান আমলে) বাংলা ও ইংরেজি দৈনিক পত্রিকায় তিনি এডিটোরিয়াল শাখায় সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন৷ তিনি দৈনিক যুগান্তর, দি ডেইলী অবজারভার, দৈনিক সংবাদে সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত ছিলেন৷ পাবনা শহরের সাধুপাড়ায় জন্ম নেওয়া এই কৃতি সন্তান শহীদুল হকের কর্মজীবন ও ইহকাল ত্যাগ অনেকটা যেন নীরবে ও নিঃশব্দে ঘটে গেলো৷ তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান৷ গত ৯ মে মন্ত্রী শামসুর রহমান শরীফ ইবনে সিনা হাসপাতালে অসুস্থ শহীদুল হককে দেখতে যান৷ এসময় সেখানে ইবনে সিনা হাসপাতালের জিএম আনিসুজ্জামান, ডা. মাসুমা সুলতানা, মরহুমের স্ত্রীসহ হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷ মন্ত্রী সংশ্লিষ্টদের সুচিকিত্‍সা প্রদানের অনুরোধ জানান৷ পরে মন্ত্রী মরহুমের ঢাকার মোহাম্মদপুর আদাবর বাসায় লাশ দেখতে যান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন৷ মন্ত্রী তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান৷





ঢাকা এর আরও খবর

ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)