মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ,, এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, আত্রাই , নওগাঁ এর উদ্যোগে ‘তাল বীজ রোপণ অভিযান- ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাত প্রতিরোধকল্পে উপজেলা আনসার- ভিডিপি কর্মকর্তা ও জেলা কমান্ড্যান্ট, নওগাঁ এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
বৈঠাখালী থেকে থললমা পর্যন্ত রাস্তার দুই পাশে মোট ১,০০০টি তাল বীজ রোপণ করা হয়। উক্ত তাল বীজ রোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর (পিভিএম)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, ৫নং বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফা, বিশা ইউনিয়ন আনসার কমান্ডার মোহাম্মদ আবদুর রাজ্জাক, স্থানীয় আনসার ও ভিডিপির সদস্য-সদস্যা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর (পিভিএম) বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে বজ্রপাতের ঝুঁকি হ্রাস করতে এবং পরিবেশের সৌন্দর্য ও ভারসাম্য রক্ষায় তাল গাছের ভূমিকা অপরিসীম। সরকার ও বাহিনীর নির্দেশনানুযায়ী সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আনসার ও ভিডিপি সারাদেশে এ ধরনের বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন তাঁর বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও পরিবেশ রক্ষায় পরিবেশবান্ধব গাছ রোপণের বিকল্প নেই। আনসার-ভিডিপি পরিবার সর্বদা জাতীয় স্বার্থে ও মানবিক সেবায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। রোপণকৃত বীজগুলোর সুষ্ঠু পরিচর্যা ও সুরক্ষায় আমাদের বাহিনীর সদস্যরা সর্বদা সচেষ্ট থাকবে।
স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা আনসার ভিডিপির এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে ভূয়সি প্রশংসা করেছেন। এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে আহ্বান জানিয়েছেন।
আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আত্রাই :: “ঘর থেকে শুরু করি দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে আত্রাই ফায়ার স্টেশনের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া দেখানো হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬(আত্রাই রাণীনগর)আসন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু ।অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) মো.আতিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আব্দুল হান্নান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.খায়রুল আলম,অফিসার ইনচার্জ (ওসি) মো.মাহবুব আলম,ফায়ারসার্ভিস কর্মকর্তা কমান্ডার মো.গোলজার,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান,উপজেলা বিএনপির সভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম.মুঞ্জুরুল আলম মুঞ্জু,সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেটসহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
সভায় দিবসের তাৎপর্যে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরা হয়।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল