মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
ওমর ফারুক, কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: বে-সরকারি উন্নয়ন সংস্থা উইভ’ এর আয়োজনে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস -২০২৬ রবিবার (১১ সেপ্টেম্বর-২০২৬ সকাল সাড়ে ১১ টায় উপজেলা সদরে কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিকা উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, উইভ এনজিওর প্রোজেক্ট ম্যানেজার উমাচিং মারমা, উইভ এনজিওর ফিল্ড অফিসার পুর্নচন্দ্র চাকমা, উইভ এনজিওর কমিউনিটি মবিলাইজার আনু মারমা, কমিউনিটি মবিলাইজার মংসারি মারমা।
আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে এক বিতর্ক প্রতিযোগিতা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতার প্রতি পাদ্য বিষয় ছিলো, বাল্য বিয়ে বন্ধ করি, কন্যা শিশুর অধিকারে বিনিয়োগ করি। ২ টি দল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। পরে বিপক্ষের দল বিজয়ী হন। বিজয়ী দলের হাতে অনুষ্টানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি সহ সজলে পুরুষ্কার ও সনদ পত্র তুলে দেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা ছাত্রী সহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্ধ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দ বলেন, কন্যা শিশুরা আমাদের সম্পদ। তাদেরকে ভালো ভাবে পড়াশোনা করাতে পারলে একদিন তারা এই দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসিন হবে। দেশ এগিয়ে যেতে হলে নারী পুরুষ উভয়েরই গুরুত্ব অপরিসীম আলে বক্তারা তাদের বক্তব্যে এই মতামত ব্যাক্ত করেন।
পরে একইদিনে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস -২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সুত্র জানায়।





নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ