বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান
টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান
রাজীব দে :: উন্নতমানের এনজাইম, আধুনিক প্রযুক্তি ও মানসম্মত কারিগরি সেবার মাধ্যমে দেশি-বিদেশি বাজার সম্প্রসারণে কাজ করছে প্রতিষ্ঠানটি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট রোডে অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি)-তে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘টিআইই–আইটিইটি টেক্সটাইল ইনোভেশন এক্সপো ২০২৬’-এ দেশি-বিদেশি ক্রেতা ও শিল্পপ্রতিনিধিদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে টেক্সটাইল কেমিক্যাল ও এনজাইম সরবরাহকারী প্রতিষ্ঠান সুপ্রিম কেমি ইন্টারন্যাশনাল লিমিটেড।
শনিবার (১৪ নভেম্বর) প্রদর্শনীর সমাপনী দিনে প্রতিষ্ঠানটির ‘Pioneer in Textile Enzymes’ শীর্ষক স্টলে দেশীয় ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের আমদানিকারক, শিল্পপ্রতিনিধি ও উদ্যোক্তাদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। প্রদর্শনীতে টেক্সটাইল প্রক্রিয়াকরণে ব্যবহৃত বিভিন্ন বেসিক ও অক্সিলিয়ারি কেমিক্যালের পাশাপাশি উন্নতমানের এনজাইম ও ডাইস প্রদর্শন করে প্রতিষ্ঠানটি।
প্রদর্শনীতে অংশগ্রহণ এবং প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে সুপ্রিম কেমি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান (কাজী মিরাজ) বলেন, “আমরা গত ১০ বছর ধরে আন্তর্জাতিক প্রদর্শনীতে নিয়মিত অংশগ্রহণ করছি। ২০০৬ সালে যাত্রা শুরুর পর থেকেই আমরা টেক্সটাইল এনজাইমের মান উন্নয়ন ও নিরবচ্ছিন্ন সরবরাহের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছি। পণ্যের গুণগত মানের ধারাবাহিকতা, দক্ষ কারিগরি সেবা এবং সময়মতো সরবরাহের কারণে দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল গ্রুপগুলো দীর্ঘদিন ধরে আমাদের ওপর আস্থা রেখে আসছে।”
তিনি আরও বলেন, “আমরা প্রতি বছরের মতো এবারও আমাদের স্টলে ব্যাপক দর্শনার্থীর সমাগম পেয়েছি। দেশীয় ক্রেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিরাও আমাদের পণ্য সম্পর্কে আগ্রহ দেখিয়েছেন। অনেক সম্ভাব্য ক্রেতা আমাদের পণ্যের নমুনা ও মূল্য প্রস্তাব সংগ্রহ করেছেন।”
২০০৬ সালে যাত্রা শুরু করা সুপ্রিম কেমি ইন্টারন্যাশনাল প্রায় দুই দশক ধরে টেক্সটাইল এনজাইম খাতে বিশেষায়িত পণ্য, কারিগরি সেবা ও আধুনিক প্রযুক্তি সরবরাহ করে আসছে।
প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠানের একটি বড় অংশ সুপ্রিম কেমি ইন্টারন্যাশনালের নিয়মিত গ্রাহক। এর মধ্যে মন্ডল গ্রুপ, ডিবিএল গ্রুপ, ফোর এ গ্রুপ, এডিএস (এনভয়) গ্রুপ, কটন ক্লাব, ইসলাম গ্রুপ ও এপিলিয়ন গ্রুপ উল্লেখযোগ্য।
প্রতিষ্ঠানটির দাবি, পণ্যের গুণগত মানের ধারাবাহিকতা, দক্ষ কারিগরি সহায়তা এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করার কারণে দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্প প্রতিষ্ঠানগুলোর কাছে দীর্ঘদিন ধরে আস্থার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছে সুপ্রিম কেমি।
আন্তর্জাতিক বাজারে বাড়ছে সম্ভাবনা
দেশের বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুপ্রিম কেমির পণ্যের গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে বলে জানান চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান।
তিনি বলেন, এবারের প্রদর্শনীতে পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তুরস্ক, ইন্দোনেশিয়া,চীন ও থাইল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিরা প্রতিষ্ঠানটির এনজাইম পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন।
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে প্রদর্শনীতে সরাসরি যোগাযোগের ফলে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি হয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন দেশের সম্ভাব্য ক্রেতারা পণ্যের গুণগত মান, ব্যবহার পদ্ধতি, কার্যকারিতা ও মূল্য সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়েছেন।
কাজী মিরাজুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্য শুধু বাংলাদেশের বাজারে সীমাবদ্ধ থাকা নয়; আন্তর্জাতিক বাজারেও সুপ্রিম কেমির পণ্যের গ্রহণযোগ্যতা বাড়ানো। এবারর প্রদর্শনীতে বিদেশি ক্রেতাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা মনে করছি, এই যোগাযোগ ভবিষ্যতে নতুন বাজার ও ব্যবসায়িক সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
প্রদর্শনীতে বিশেষায়িত এনজাইম সিরিজ
প্রদর্শনীতে সুপ্রিম কেমি ইন্টারন্যাশনালের বিভিন্ন বিশেষায়িত এনজাইম সিরিজ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে অ্যাসিড সেলুলেজ, নিউট্রাল সেলুলেজ, অ্যামাইলেজ, ক্যাটালেজ ও পেকটিনেজ এনজাইম।
প্রতিষ্ঠানটির জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে রয়েছে অ্যাসিড সেলুলেজ লিকুইড এনজাইম, যা সুপ্রিম কেমির অন্যতম প্রধান পণ্য। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মোট বিক্রয়ের উল্লেখযোগ্য অংশ এই পণ্য থেকে আসে।
এ ছাড়া নিউট্রাল সেলুলেজ লিকুইড টেক্সটাইল প্রসেসিংয়ে ব্যাপকভাবে ব্যবহৃত ও উচ্চ চাহিদাসম্পন্ন একটি এনজাইম পণ্য। ডেনিম ওয়াশিংয়ের জন্য রয়েছে হাই-কনসেন্ট্রেটেড পাউডার এনজাইম, যা কার্যকারিতার কারণে ক্রেতাদের কাছে গুরুত্ব পাচ্ছে।
প্রতিষ্ঠানটির নতুন সংযোজনগুলোর মধ্যে রয়েছে গ্র্যানুলার এনজাইম। ওয়াশিং প্রসেসে ব্যবহারের জন্য তৈরি এ পণ্যটি ইতোমধ্যে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে বলে জানিয়েছে সুপ্রিম কেমি।
গুণগত মান ও আধুনিক প্রযুক্তিতে গুরুত্ব
সুপ্রিম কেমি ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান বলেন, গুণগত মান, গবেষণা ও আধুনিক প্রযুক্তির ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে বাংলাদেশসহ আন্তর্জাতিক টেক্সটাইল শিল্পে আরও কার্যকর ভূমিকা রাখতে চায়।
তিনি বলেন, “টেক্সটাইল শিল্পে পরিবেশবান্ধব ও কার্যকর প্রসেসিং প্রযুক্তির চাহিদা দিন দিন বাড়ছে। এই পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী ও মানসম্মত এনজাইম পণ্য এবং কারিগরি সেবা উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “দেশীয় বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সুপ্রিম কেমি ইন্টারন্যাশনালের পণ্যের পরিধি বাড়াতে চাই।
আধুনিক প্রযুক্তিনির্ভর ও মানসম্মত এনজাইম পণ্য সরবরাহের মাধ্যমে দেশীয় ও বৈশ্বিক টেক্সটাইল শিল্পের টেকসই উন্নয়নে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।”
তিন দিনব্যাপী টেক্সটাইল ইনোভেশন এক্সপোর সমাপনী দিনে সুপ্রিম কেমি ইন্টারন্যাশনালের স্টলে দেশি-বিদেশি ক্রেতা ও শিল্প প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস