শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৬ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শিশু স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা : গ্রেফতার ৫
প্রথম পাতা » অপরাধ » শিশু স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা : গ্রেফতার ৫
সোমবার ● ১৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা : গ্রেফতার ৫

---
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.০০মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের দাখিনখান পূর্বপাড়া এলাকায় এক শিশু স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় ধর্ষকের মা ও বোনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ৷ অপরদিকে কালিয়াকৈরের চন্দ্রায় ধর্ষণের শিকার হয়েছেন এক বুদ্ধিপ্রতিবন্ধী শিশু৷ এ ঘটনায় ৪ধর্ষকের ৩জনকে রাতেই গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ৷

১৫ মে রবিবার মধ্যরাতে পুলিশ নিহত স্কুলছাত্রীটির লাশ একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে৷ এ ঘটনায় ধর্ষকের মা ও বোনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানার পুলিশ৷ একই রাতে কালিয়াকৈরের চন্দ্রা থেকে ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করা হয়৷

নিহত স্কুলছাত্রীর নাম সাদিয়া আফরিন ওরফে মায়া (৮)৷ সে দাখিনখান পূর্বপাড়া এলাকার রাজমিস্ত্রি কামাল হোসেনের মেয়ে এবং হায়দরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত৷

শিশুটির বাবা কামাল হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, তার সঙ্গে তার বড় ভাই সৌদিপ্রবাসী আবুল কালাম মিয়ার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে৷ এ নিয়ে তাদের দুই পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ ছিল৷ রবিবার দুপুরে তিনি কাজ থেকে বাড়িতে এসে খাবার খেয়ে ফের কাজে চলে যান৷ তখন ছোট মেয়ে ‘মায়া’ একাই বাড়িতে ছিল৷ সন্ধ্যায় তিনি বাড়ি ফিরে শোনেন মায়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷

পরে তিনি ও পরিবারের লোকজন মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও মাইকিং করেন৷ একপর্যায়ে রাত ১১টার দিকে তার ভাই আবুল কালামের বাথরুমের সেপটিক ট্যাংকে মায়ার লাশ পাওয়া যায়৷ এ সময় মায়ার হাত বাঁধা ও গলায় রশি দিয়ে প্যাঁচানো এবং পরনে কাপড় ছিল না৷ পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়৷

জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের এসআই মোবারক হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, পাশের বাড়ির মতিউর রহমান শিশুটির পরিবারকে জানায়, বিকেলে তিনি মনা মিয়াকে তাদের বাড়ি থেকে দৌঁড়ে যেতে দেখেছেন৷ কি হয়েছে জানতে চাইলে এরিয়ে যান ধর্ষক মনা মিয়া৷

এসব ঘটনা নিহতের পরিবারের লোকজনকে জানালে তাদের সন্দেহ হয়৷ পরে তারা মনাদের বাড়ির সেপটিক ট্যাঙ্কের ভেতরে শিশুটির লাশ দেখতে পান৷

পরে এলাকাবাসীর সহায়তায় পুলিশকে খবর দিলে রাত সোয়া ১২টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়৷

এসআই মোবারক হোসেন আরো জানান, নিহতের গোপনাঙ্গ দিয়ে রক্ত ঝরছিল৷ ধারণা করা হচ্ছে হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছে৷ তার গালে ও শরীরে কামড়ের মতো চিহ্ন রয়েছে৷

এসআই জানান, এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেছেন৷ মামলায় তার ভাতিজা ধর্ষক রহমত উল্লা ওরফে মনা (১৮) ও তার মা-বোনকে আসামি করা হয়েছে৷ অভিযান চালিয়ে মনার মা ফজিলত বেগম ওরফে ফাতেমা (৪০) ও তার বোন নাসিমা আক্তারকে (২২) গ্রেফতার করা হয়েছে৷ ধর্ষক রহমত উল্লা মনা পলাতক রয়েছে৷

নিহত স্কুলছাত্রীর পরিবার ও এলাকাবাসী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন৷

অপরদিকে গাজীপুরের কালিয়াকৈরে এক মানসিক প্রতিবন্ধী শিশু (১২) ধর্ষণের শিকার হয়েছে৷

১৬ মে সোমবার ভোরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷

এ ঘটনায় চার ধর্ষকের তিনজনকে রাতেই গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ৷গ্রেফতারকৃতরা হলেন মোশারফ, রনি ও মান্নান৷ অপর আসামি মিজান পলাতক রয়েছেন৷ তারা উপজেলার সফিপুর ইউনিয়নের পূর্ব চন্দ্রা এলাকার ভাড়াটিয়া৷

নির্যাতিতার বড় বোন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ১৫ মে রবিবার সন্ধ্যায় ঝড়ের আগে ওই চারজন শিশুটিকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন৷

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিখেল অফিসার ডাঃ মোঃ আবদুস সালাম সরকার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ