শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দুই যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২, অস্ত্র-ককটেল উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে দুই যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২, অস্ত্র-ককটেল উদ্ধার
বুধবার ● ১৮ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে দুই যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২, অস্ত্র-ককটেল উদ্ধার

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীর দুই যুবক খুনের সঙ্গে সম্পৃক্ত এক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১ সদস্যরা৷ এ সময় দেশীয় অস্ত্র, ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়৷

ত্রেফতারতৃতরা হলেন- টঙ্গীর এরশাদনগর এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে মোঃ কাজল মিয়া এবং সহযোগী আমলী বেগম (৪০)৷

র‌্যাব আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, সোমবার রাতে র‌্যাব-১ স্পেশালাইজড কোম্পানি গাজীপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে৷ অভিযানকারী দলটি এরশাদনগর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবক খুনের অন্যতম অভিযুক্ত মোঃ কাজল মিয়াকে (২২) গ্রেফতার করে৷

র‌্যাব আরো জানায়, কাজলকে জিজ্ঞাসাবাদে সে দুই যুবক খুনের সঙ্গে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে৷ তার ভাষ্য অনুযায়ী দুই যুবক খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী মোঃ কামরুজ্জামান ওরফে কামু৷ কামু টঙ্গী এলাকার মাদক ও অস্ত্র ব্যবসায়ী৷ কামুর সহযোগী ইয়াছিন, ইকবাল, হীরা, মোবারক, নাজমুল, সাগর এবং কাজল এই হত্যাকান্ডে অংশ নেয় বলে প্রাথমিকভাবে জানা যায়৷ কামু নিহত শরীফের কাছে মাদক বিক্রির দেড় লাখ টাকা চাইতে গেলে শরীফ দেই-দিচ্ছি বলে সময় ক্ষেপণ করতে থাকে৷

১০-১২ দিন আগে টাকা চাওয়াকে কেন্দ্র করে শরীফ কামুর মাকে উদ্দেশ্য করে গালিগালাজ করে৷ এর প্রতিশোধ ও এলাকায় নিজের আধিপত্য বিস্তার করতে কামু শরীফকে খুনের পরিকল্পনা করে৷ ঘটনার আগের দিন বিকেলে হীরার ভাড়া বাড়িতে ইকবাল ও হীরা রামদা শান দেয় যেখানে কাজল উপস্থিত ছিল৷ তারা পরিকল্পনা করে, একটি মেয়ের কথা বলে শরীফকে ঘটনাস্থলে নিয়ে আসবে৷ এরই ধারাবাহিকতায় ঘটনার রাত সাড়ে ১১দিকে খুনিদের একজন ইকবাল নিহত শরীফকে ডেকে আনে৷ শরীফ জুম্মনকে সঙ্গে নিয়ে আসে৷ এরপর শরীফ রাত ১২টা ৪৮ মিনিটে ইকবালকে ফোন করে ঘটনাস্থলে পৌঁছানোর পথ এবং টর্চলাইটের আলোয় তাকে দেখার কথা নিশ্চিত করে৷ সেখানে মোবারক প্রথমে শরীফকে টেস্টার দিয়ে পেটের মধ্যে আঘাত করে এবং হীরা চাপাতি দিয়ে গলায় কোপ দেয়৷ নাজমুলও উপর্যুপরি কোপাঢ৷ শরীফকে কোপানো দেখে জুম্মন দৌড়ে পালানোর চেষ্টা করে৷ ইয়াছিন ও সাগর জুম্মনের পেছনে ধাওয়া করে মোল্ল্যাবাড়ীর গেইটে জুম্মন পড়ে গেলে সেখানে তাকে কুপিয়ে হত্যা করে৷

এ বক্তব্যের সত্যতা নিরূপণ ও আলামত জব্দের উদ্দেশ্যে ১৬ মে সোমবার রাতে পুনরায় এরশাদনগর এলাকায় হীরার ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে র্যাব৷ সেখানে হীরার বাসা থেকে পাঁচটি রামদা, দুটি ছোরা এবং ৫০০ গ্রাম গাঁজাসহ সহযোগী আমলী বেগমকে আটক করা হয়৷

এরপর মামলার এজাহারনামীয় আসামি সুমনের বাসায় অভিযান পরিচালনা করা হয়৷ সুমনের বাসা তল্লাশি করে একটি ককটেল, তারকাটা ও পাঁচ বোতল পেট্রল, চারটি রামদা, একটি কিরিচ এবং একটি চাপাতি উদ্ধার করা হয়৷ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে৷

১৭ মে মঙ্গলবার রাতে র্যাব-১ এসব তথ্য জানিয়েছেন৷





আর্কাইভ