শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ মে ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাঙামাটিতে মৌসুমে কেনা বেচা হচ্ছে দৈনিক কোটি টাকার কাঠাল
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » রাঙামাটিতে মৌসুমে কেনা বেচা হচ্ছে দৈনিক কোটি টাকার কাঠাল
বুধবার ● ১৮ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে মৌসুমে কেনা বেচা হচ্ছে দৈনিক কোটি টাকার কাঠাল

---ষ্টাফ রিপোর্টার :: ছয় ঋতুর বাংলাদেশ, বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস গ্রীষ্মকাল ৷ এই দুই মাস বাংলাদেশে নানা রকম ফলের মৌসুম ৷ আম, লিচু, আনারস, লেবু, জাম্বুরা, কমলা, কলা ও পেয়ারা ইত্যাদি দেশীয় ফল উৎপাদনে পার্বত্য অঞ্চলের রাঙামাটি পার্বত্য জেলার কাঠালের সুনাম দেশব্যাপী ৷ বৈশাখের শেষে জ্যৈষ্ঠে জাতীয় ফল কাঠালের ভরা মৌসুম ৷
সুমিষ্ট ফল কাঠালের উৎপাদন পার্বত্য অঞ্চলে পাহাড়ী জেলা গুলোতে প্রচুর পরিমানে হয় ৷ পাহাড়ী অঞ্চলের ফলের স্বাদ গন্ধ সম্পুর্ণ প্রাকৃতিক ও সুমিষ্ট হওয়ায় এখানকার ফলের চাহিদাও রয়েছে দেশব্যাপী ৷ পার্বত্য অঞ্চলে উৎপাদিত এই ফল স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানী হয় রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলায়, যেমন চট্টগ্রাম, নোয়াখালী, ময়মনসিংহ, কুমিল্লা, ব্রাম্মনবাড়িয়া, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ ও সিলেটের বিভিন্ন জেলায় ৷
---
রাঙামাটি শহরের সবচেয়ে বড় বাজার সমতাঘাট,ফিসারী ঘাট ও ট্রাক টামিনাল ঘাটে কাঠালের বাজার ঘুরে দেখা যায় কয়েক কি.মি এলাকা জুড়ে বিশাল বিশাল আকারের কাঠালের স্তুপ আর পাকা কাঠালের সুমিষ্ট গন্ধে মৌ মৌ করছে পুরো এলাকা ৷ প্রায় একশ জনের মত শ্রমিক নিয়োজিত রয়েছেন কাঠাল উঠা নামানোর কাজে,এক এক জন শ্রমিক প্রতি দিন তাদের গড়ে আয় হচ্ছে ৮শত থেকে ১৫ শত টাকা পর্যন্ত ৷ দৈনিক কেনা বেচা হচ্ছে প্রায় এককোটি টাকার কাঠাল ৷ তিন আকারের কাঠালের দামও তিন ধরনের ৷ বড়,মাঝারী ও ছোট,  ৷ এত কাঠাল আসছে কোথা থেকে জানতে চাইলে কাঠাল ব্যবসায়ী মো. নুরুল ইসলাম জানান, রাঙামাটি পার্বত্য জেলার দশটি উপজেলা থেকেই কাঠাল আসছে, তবে নানিয়ারচর, বুড়িঘাট, শুভলং, লংগদু, কাপ্তাই,কাট্টলী, মায়নী ও বরকল এলাকা থেকে বেশী কাঁঠাল আসছে ৷ ছোট আকারের কাঠাল প্রতি শতে বিক্রি হয় ১৮০০ থেকে ২০০০ টাকায়, মাঝারী তিন হাজার থেকে সাড়ে তিন হাজার আর বড় আকারের কাঠাল বিক্রি হচ্ছে শতে সাত থেকে দশ হাজার টাকায় ৷ আবার গ্রীষ্মেও প্রচন্ড খরায় পানি শুকিয়ে যাওয়াতে বিভিন্ন বাজার থেকে সমতাঘাট কাঠাল বাজার পর্যন্ত পৌঁছতে খরচও কম পরছে না, প্রতি ট্রলারে প্রতি কাঠাল দুই টাকা আর শ্রমিক খরচ প্রতি কাঠালে তিন টাকা বলে জানান ব্যবসায়ীরা ৷ তবে কোটি টাকার কাঠাল বেচাকেনা হলেও সন্তুষ্ট নন ফল চাষীরা ৷ জেলাতে কোন হীমাগার না থাকায় বিক্রি বিলম্ব হলে পঁচে গিয়ে উৎপাদন খরচও লোকসান গুনতে হয় তাই লাভের আশায় না থেকে স্বল্পমুল্যে বিক্রি করতে হচ্ছে ৷ এদিক থেকে ব্যবসায়ীদের কাছে চাষীরা জিম্মি হয়ে পড়েছেন বলে অভিযোগ করেন এক কাঠাল চাষী ৷ তিনি বলেন, শুধু কাঠাল নয়- আম, লিচু, আনারস, লেবু, জাম্বুরা, কমলা ইত্যাদি সব ফলের মৌসুমে একই অবস্থা ৷
---
ফলচাষীদের সবরকম ফলের ন্যায্যমুল্য পাওয়ার জন্য মুল্যের নির্দিষ্ট কাঠামো এবং অবিক্রিত ফল সংরক্ষনের জন্য জেলায় হিমাগার স্থাপন করা হলে চাষীদের উৎপাদিত ফলের সঠিক মুল্যায়ন ও পার্বত্য অঞ্চলের অত্যন্ত সম্ভাবনাময়ী ফলচাষ জেলার অর্থনৈতিতে শুভ প্রভাব ফেলবে বলে মনে করেন স্থানীয় চাষী ও ব্যবসায়ীরা ৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)