শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজিপুরে অবাধে চলছে জুয়াসহ অনৈতিক কর্মকান্ড
প্রথম পাতা » অপরাধ » গাজিপুরে অবাধে চলছে জুয়াসহ অনৈতিক কর্মকান্ড
শুক্রবার ● ২০ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজিপুরে অবাধে চলছে জুয়াসহ অনৈতিক কর্মকান্ড

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪মিঃ) গাজীপুরের শ্রীপুর উপজেলার চারটি স্পটে বাইজি নাচে, নর্তকি নাচে৷ অবাধে চলছে জুয়া, হাউজি ও নানা অনৈতিক কর্মকান্ড৷

স্থানীয়রা ২০ মে শুক্রবার আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, একটি প্রভাবশালী চক্র প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সঙ্গে সমন্বয় করে এধরনের কর্মকান্ড চালিয়ে যাচ্ছে৷ প্রতিদিন এসব জুয়ার স্পটে উড়ছে কয়েক কোটি টাকা আর অর্ধ উলঙ্গ নাচছে বাইজি, নর্তকি৷

শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সাবেক ওয়ার্ড কাউন্সিলর আফরোজা আক্তারের স্বামী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিমের নেতৃত্বে মাওনা বাজারের দক্ষিণ পাশে চলছে জুয়া ও ওয়ানটেনের আসর৷ রাত বাড়ার সাথে সাথে শুরু হয় নর্তকিদের অশ্লীল নৃত্য৷ এছাড়াও উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খোকন মিয়ার নেতৃত্বে উপজেলার নয়নপুর ও জৈনাবাজারে দীর্ঘদিন যাবত চলছে মেলার নামে জুয়ার আসর৷

এসব জুয়ার আসরের অধিকাংশের পাহারায় থাকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা৷ জুয়ার মাধ্যমে অর্জিত টাকার একটি অংশ প্রশাসনের নিকট প্রতি রাতেই চলে যায়৷ জয়নাল আবেদীন নামক পুলিশের সাবেক সদস্য এই টাকা সংগ্রহ করে প্রতি রাতেই প্রশাসনের কাছে পৌঁছান বলে জানা যায়৷

এসব মেলার কারণে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত শ্রীপুর সংসদীয় এলাকায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও আওয়ামী লীগ সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ধারণার সৃষ্টি হচ্ছে৷

গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে কয়েকবার এসব জুয়ার আসর দিনের বেলা গুড়িয়ে দিলেও যথারীতি রাতেই আবার গড়ে উঠে৷ বরাবরই আয়োজকরা থেকে যাচ্ছে ধরা ছোয়ার বাহিরে৷

এসব অবৈধ কর্মকান্ডের আয়োজক উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া আমাদের প্রতিনিধিকে জানান, প্রশাসনের মৌখিক অনুমতির মাধ্যমেই আমরা মেলা চালাচ্ছি৷

বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব মেলা বন্ধ করার পরেও কেন আবার গড়ে উঠছে এমন প্রশ্নে গাজীপুর জেলা প্রশাসক এস এম আলম কোন সদুত্তর দিতে পারেননি৷

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফা কামাল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, এসব কাজের কোন অনুমোদন নেই৷ অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি৷

উল্লেখ্য, ১৩ মে শুক্রবার জুমা’র নামাজের পর এলাকাবাসীর ব্যানারে বিভিন্ন মসজিদের মুসলি্লরা একত্রিত হয়ে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মাদক, জুয়া, হাউজি ও অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে৷

এর আগে ২ মে সোমবার বিকেল ৩টার দিকে গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এবং বাঘের বাজার এলাকায় স্থাপিত তিনটি জুয়ার প্যান্ডেল ও মঞ্চ গুড়িয়ে অগি্নসংযোগ করেছে ভ্রাম্যমান আদালত৷

ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, নয়নপুরে দুইটি এবং বাঘের বাজার এলাকার একটিসহ মোট তিনটি প্যান্ডেলে প্রতি রাতে অশ্লীল নৃত্য, হাউজিসহ জুয়ার আসর আয়োজন করা হয়৷ এ অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও এপিবিএন সদস্যদের সহযোগিতায় সোমবার ভ্রাম্যমান আদালত অভিযান চালানো হয়৷ এসময় পুলিশের খবর পেয়ে আয়োজকরা পালিয়ে গেলে প্যান্ডেল, স্টেজ ও জুয়ার বোর্ডসহ নানা সামগ্রী জব্দ করে অগি্নসংযোগ করা হয়৷ তবে কাউকে আটক করা সম্ভব হয়নি৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)