শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২০ মে ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় জুম্ম নেতা পঞ্চসেন ত্রিপুরা’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় জুম্ম নেতা পঞ্চসেন ত্রিপুরা’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন
শুক্রবার ● ২০ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাটিরাঙ্গায় জুম্ম নেতা পঞ্চসেন ত্রিপুরা’র ৩য় মৃত্যুবার্ষিকী পালন

---মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) গণতান্ত্রিক যুব ফোরাম মাটিরাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে শহীদ পঞ্চসেন ত্রিপুরা’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার ১৮ মে সকালে মাটিরাঙ্গা উপজেলার গোমতি এলাকায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে৷ স্মরণ সভার থীম শ্লোগান ছিল ‘বীর শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, বাঁচার জন্য যারা মরতে প্রস্তুত পৃথিবীতে বাঁচার অধিকার একমাত্র তাদেরই’৷ গণতান্ত্রিক যুব ফোরাম দপ্তর সম্পাদক খাগড়াছড়ি জেলা শাখা সুমন্ত ত্রিপুরা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর দেয়া হয়েছে৷

স্মরণ সভার পূর্বে শহীদ পঞ্চসেনের স্ত্রী চম্পা ত্রিপুরাসহ ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র, হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ ও জনগণ অস্থায়ী স্মৃতিসমাধিতে পুষ্পসত্মবক প্রদান করে এবং ১ মিনিট নীরবতা পালন ও স্যালুট দিয়ে শহীদ পঞ্চসেন ত্রিপুরার প্রতি সম্মান প্রদর্শন করেন৷
স্মরণ সভায় সভাপতিত্ব করেন রণসা ত্রিপুরা৷ বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) মাটিরাঙ্গা থানা শাখার সাধারণ সম্পাদক মানিক ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম কেন্ন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা ও খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি কৃষ্ণচরণ ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন লক্ষীছড়ি থানা শাখার সভাপতি রেশমি মারমা, ইউপিডিএফএর সংগঠক মিঠুন চাকমা, আমতলী ইউনয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জরক্ক ত্রিপুরা, বর্তমান মেম্বার হিন্দু রঞ্জন ত্রিপুরা, শহীদ পঞ্চসেন ত্রিপুরার ছোট ভাই ধন কিশোর ত্রিপুরা প্রমুখ৷ সভা পরিচালনা করেন গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সুমনত্ম ত্রিপুরা৷
স্মরণ সভায় বক্তাগণ শহীদ পঞ্চসেন ত্রিপুরার অবদান স্মরণ করে বলেন, মাটিরাংগা এলাকায় গণতান্ত্রিক যুব ফোরামের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে তিনি অনেক কাজ করে গেছেন৷ তার শ্রম ও মেধা দিয়ে সংগঠনকে সাধারণ যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে সমর্থ হন৷ তার এই সাংগঠনিক কাজের অগ্রগতি দেখে এলাকার প্রতিক্রিয়াশীল অংশ ভীত হয়ে তাকে হত্যা করে৷
বক্তারা বলেন, শহীদ পঞ্চসেন ত্রিপুরাকে হত্যা করে যারা সংগঠনের অগ্রযাত্রাকে রূদ্ধ করতে চেয়েছে তাদের সকল ধরণের অপপ্রচেষ্টা নস্যাত্‍ করে যুব ফোরামের নেতৃত্বে এলাকার যুব সমাজ আজ ঐক্যবদ্ধ হয়েছে৷ বক্তারা শহীদ পঞ্চসেন ত্রিপুরার জীবন আদর্শকে ধারণ করে আগামীতে পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসন আন্দোলনকে এগিয়ে নেয়ার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান৷
স্মরণ সভায় হিল উইমেন্স ফেডারেশন লক্ষীছড়ি শাখার সভাপতি বলেন, যে কোন নির্যাতিত জাতির অধিকার আদায়ের আন্দোলনে কারো মায়ের বুক খালি হয়, অনেক স্ত্রীকে স্বামী হারিয়ে বিধবা হতে হয়, অনেক পুত্রকে এতিম হতে হয়, পিতা হারান পুত্রকে, অনেককেই পঙ্গুত্ব বরণ করে দুঃসহ জীবন কাটাতে হয়৷ কিন্তু তারপরেও আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে৷ তিনি আরো বলেন, যতদিন পর্যনত্ম পূর্ণস্বায়ত্তশাসন আদায় হবে না ততদিন পর্যনত্ম আমরা হাল ছেড়ে দেব না৷ একদিন আমরা আমাদের অধিকার আদায় করতে সক্ষম হবোই হবো৷
জরক্ক ত্রিপুরা বলেন, ভাইয়ে ভাইয়ে হানাহানি হোক, এক ভাই আরেক ভাইকে গুলি চালাক তা আমরা চাই না৷ তিনি বলেন, ইউপিডিএফএর প্রতিষ্ঠাকাল থেকে আমরা দেখছি ইউপিডিএফ সবসময় জনগণের পাশে থেকে জনগণের ভুমিরক্ষার আন্দোলন সংগ্রামসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত থাকে৷ তিনি ইউপিডিএফ’র অগ্রযাত্রা কামনা করে বলেন, জনগণের পাশে যে পার্টি থাকবে জনগণ সেই পার্টিকেই নিজেদের পার্টি হিসেবে বিবেচনা করবে৷
গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জিকো ত্রিপুরা বলেন, যতদিন পার্বত্য চট্টগ্রামে লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে ততদিন পঞ্চসেন ত্রিপুরার নাম জুম্ম জনগণের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে৷ তিনি গোমতি এলাকায় শহীদ পঞ্চসেন ত্রিপুরা স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়ার জন্য এলাকার যুবসমাজসহ জনগণের প্রতি আহ্বান জানান৷
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর সংগঠক মিঠুন চাকমা উপস্থিত জনগণের প্রতি শহীদ পঞ্চসেন ত্রিপুরার আদর্শে অনুপ্রাণিত হয়ে অধিকার আদায়ের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানান৷
উলেস্নখ্য, পঞ্চসেন ত্রিপুরাকে ২০১৩ সালের ১৮ মে মাটিরাংগার শুভরঞ্জন হেডম্যান পাড়ায় (গড়গড়িয়া) নিজ বাড়িতে সেনা-সৃষ্ট বোরকা পার্টির সন্ত্রাসীরা গুলি করে নির্মমভাবে খুন করে৷





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)