শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটিতে জামায়াতে ইসলামী’র ঈদ-পুনর্মিলনী
প্রথম পাতা » রাঙামাটি » রাঙামাটিতে জামায়াতে ইসলামী’র ঈদ-পুনর্মিলনী
শনিবার ● ১০ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জামায়াতে ইসলামী’র ঈদ-পুনর্মিলনী

---


রাঙামাটি জেলা জামায়াত সেক্রেটারী হাশেমুল হক খন্দকার বলেন, ঈদ আমাদের শিক্ষা দেয় ত্যাগ ও কুরবানীর ৷ যে কোন অবস্থায় ও পরিস্থিতিতে মহান সৃষ্টিকর্তা আল্লাহর রাহে অর্থ-সম্পদ কুরবানীসহ প্রয়োজনে নিজের জীবনকেও বিলিয়ে দিতে হবে ৷ এটিই হলো ঈদ-উল-আযহার প্রকৃত তাত্‍পর্য ও শিক্ষা ৷ শুক্রবার বনরূপা ৭নং ওয়ার্ড জামায়াত আয়োজিত বনরূপাস্থ ইসলামিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত এক ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনায় তিনি একথা বলেন ৷ পৌর জামায়াত সেক্রেটারী ও ৭নং ওয়ার্ড সভাপতি  মনছুরুল হক এর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা ও জামায়াত কর্মী মো: রহমত উল্যাহর পরিচালনায় আয়োজিত উক্ত ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন রাঙামাটি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পৌর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম ৷ উক্ত ঈদ-পুনর্মিলনী অনুষ্ঠানে পৌর জামায়াত এসিঃ সেক্রেটারী মোঃ আব্দুস সালাম, জামায়াত নেতা মাওলানা নুর মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী ও জামায়াত নেতা আহম্মদ হোসেন, জামায়াত নেতা ও বিশিষ্ট চিকিত্‍সক ডা: এ এইচ এম হানিফ, রাঙামাটি শহর শাখার শিবির সভাপতি  মো: কামরুল হাসান ও সেক্রেটারী মো: মোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন ৷
প্রধান অতিথি বলেন, বর্তমানে বাংলাদেশে গণতন্ত্র ও আইনের শাসন আছে বলে মনে হয় না ৷ এমন কোন মুহুর্ত নেই যে, দেশের কোন না কোন জায়গায় ধর্ষণ, হত্যা, গুম, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী নির্যাতন, শিশু নির্যাতন, সাধারন মানুষের উপর পুলিশি নির্যাতন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস ইত্যাদি সংগঠিত হচ্ছে না ৷ দেশ এখন অরাজকতা ও বিশৃঙ্খলার মধ্যে চলছে ৷
তিনি বলেন, বর্তমান সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনার পরিবর্তে বিরোধি দলীয় নেতা কর্মীদের গ্রেফতার নির্যাতন ও মামলা-হামলা করে চলছে ৷ সরকার মানুষের মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছে ৷ বর্তমানে মানুষের জান মালের কোন নিরাপত্তা নেই এমনকি বিদেশীদেরকেও বর্তমান এ অগণতান্ত্রিক সরকার জান মালের নিরাপত্তা দিতে পারছে না ৷ নরওয়ে ও জাপানের দুই বিদেশী নাগরিক নির্মমভাবে নিহত হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রশ্ন দেখা দিয়েছে এবং বাংলাদেশের মর্যাদা আন্তর্জাতিক দুনিয়ায় ভীষণভাবে ক্ষুন্ন হয়েছে ৷
প্রধান অতিথি ক্ষোভে প্রকাশ করে বলেন, সরকার তার ক্ষমতার মসনদকে দীর্ঘস্থায়ী করার জন্য জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ ইতিমধ্যে জামায়াতের দুই সিনিয়র নেতা মো: কামারুজ্জামান ও মো: আব্দুল কাদের মোল্লাকে বিচারিক হত্যাকান্ডের মাধ্যমে শহীদ করেছে ৷ বর্তমানে জামায়াতের সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকেও কথিত মানবতা বিরোধী অপরাধের নামে হত্যা করার ষড়যন্ত্র করছে ৷ জামায়াতের হাজার হাজার নেতা কর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে গণতন্ত্র ও আইনের শাসনকে অবজ্ঞা করে অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রেখেছে ৷ তিনি অবিলম্বে গ্রেফতারকৃত জামায়াতের নেতা কর্মীদের মুক্তি দাবী করেন ৷ তিনি দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে বলেন, যতই নির্যাতন নিপীড়নের ষ্টীম রোলার চালানো হউক না কেন বাংলাদেশের এই জমিনে যতদিন না কুরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা তাদের চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাবে ৷
বিশেষ অতিথি মাওলানা জাহাঙ্গীর আলম বলেন, সরকার জামায়াতের নেতৃত্বকে নিশ্চিন্ন করার অন্তরালে মূলত এ দেশ থেকে ইসলামের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে চায় ৷ যেদিন ইসলাম বিজয়ী হবে সেদিনই বাংলাদেশের কোটি কোটি মুসলিম সত্যিকার ঈদের আনন্দের প্রকৃত স্বাদ উপভোগ করতে পারবে ৷ তিনি জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের গণতন্ত্র ও আইনের শাসন পূন: প্রতিষ্ঠার আন্দোলনের জন্য প্রস্তুত থাকার জন্য আহ্বান জানান ৷(সংবাদ বিজ্ঞপ্তি)

 





রাঙামাটি এর আরও খবর

বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১
কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি
৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া
রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু
কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)