বুধবার ● ২৫ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাউখালীতে বেসরকারী মাতৃভাষা স্কুলের উদ্ভোধন
কাউখালীতে বেসরকারী মাতৃভাষা স্কুলের উদ্ভোধন

কাউখালী প্রতিনিধি :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মিঃ) রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা
আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপনায়, দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেনের আর্থিক সহাযতায় কাউখালী উপজেলার বড়ডুলু পাড়ায় শিশুর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মাতৃভাষার স্কুল (মারমা ভাষার) ২৫ মে বুধবার সকাল ১০ টায় উদ্ভোধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
স্কুলের উদ্ভোধন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়৷
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বড়ডুলু পাড়া ফাইগ ফাইং প্রি স্কুল ও রিসোর্স সেন্টার সভাপতি থুইচাউ মারমা৷
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার৷
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাতা সংস্থা সেভ দ্যা চিলড্রেনের প্রজেক্ট ম্যানেজার মিনাকী চাকমা, আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে রাঙামাটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুখেস্বর চাকমা, আশিকা মানবিক উন্নযন কেন্দ্রের প্রোগ্রাম ডিরেক্টর ককসী তালুকদার।
এসময়ে উপস্থিত ছিলেন বড় ডুলু পাড়ার কার্বারী চিংথোয়াই মারমা, সাংবাদিক মোঃ ওমর ফারুক, আশিকা এনজিও’র কাউখালী প্রজেক্ট অফিসার অংসুইহলা মারমা ও ফিল্ড অফিসার সৌরভ চাকমা৷
অনুষ্ঠানটি পরিচালনা করেন আশিকা এনজিও’র ফিল্ড অফিসার অংপ্রু মারমা৷ আলোচনা সভার পুর্বে ফিতা কেটে প্রধান অতিথি বড় ডুলু পাড়া মাতৃ ভাষা (মারমা ভাষা) স্কুলের উদ্ভোধন করেন৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ