বৃহস্পতিবার ● ২৬ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ট্রেনের ছাদে ভ্রমণ করায় ১০ যাত্রীকে জরিমানা
গাজীপুরে ট্রেনের ছাদে ভ্রমণ করায় ১০ যাত্রীকে জরিমানা

গাজীপুর জেলা প্রতিনিধি :: ( ১২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৭মিঃ) গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে ট্রেনের ছাদে ভ্রমণের দায়ে ১০ যাত্রীকে জরিমানা করা হয়েছে৷
২৬ মে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ১০ যাত্রীকে আটক করে মোট এক হাজার টাকা জরিমানা করা হয়৷
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ আলাউদ্দিন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গী রেলওয়ে স্টেশনে অভিযান চালানো হয়৷ এসময় ট্রেনের ছাদে ভ্রমণ করায় ১০ যাত্রীকে আটক করা হয়৷
পরে টঙ্গী রেলওয়ে স্টেশন কর্মকর্তা মোঃ হালিমুজ্জামান ওই ১০ যাত্রীকে ১০০ টাকা করে মোট এক হাজার টাকা জরিমানা করেন৷
ট্রেনের ছাদে ভ্রমণ করা সর্ম্পণ বেআইনি৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি৷





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা