শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ মে ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » দুর্নীতি থেকে মুক্তির উপায় ভূমির আধুনিকায়ন : রংপুরে ভূমিমন্ত্রী
প্রথম পাতা » প্রধান সংবাদ » দুর্নীতি থেকে মুক্তির উপায় ভূমির আধুনিকায়ন : রংপুরে ভূমিমন্ত্রী
বৃহস্পতিবার ● ২৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতি থেকে মুক্তির উপায় ভূমির আধুনিকায়ন : রংপুরে ভূমিমন্ত্রী

---রংপুর প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.১০মিঃ) ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, ভূমির সমস্যা ঘরে ঘরে৷ ভূমি ব্যবস্থাপনার দুর্নীতি থেকে মুক্তির উপায় হলো ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন বা আধুনিকায়ন৷
বৃহসপতিবার ২৬ মে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভূমি আপীল মামলা দ্রম্নত নিষ্পত্তির লৰ্যে ডিজিটালাইজেশন ল্যাব লাইব্রেরী সৃজন উপলক্ষে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন৷
মন্ত্রী শরীফ বলেন, ভূমি ডিজিটালাইজেশন যেখানে অস্ট্রেলিয়ায় বাসত্মবায়ন হতে ২০ বছর লেগেছে, ভারতে এখনও চলছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের বাংলাদেশে দক্ষ জনবল দিয়ে সারাদেশ ডিজিটালাইজেশন কাজ সম্পন্ন করতে ৫ থেকে দশ বছরের মধ্যে ভূমি ডিজিটালাইজেশন সম্পন্ন করা সম্ভব হবে৷ তিনি বলেন, আমাদের দেশের ছেলেমেয়েরা বুদ্ধিমত্তার দিক থেকে পৃথিবীর অন্য রাষ্ট্রের নাগরিকের চেয়ে কোন অংশে কম নয়৷ সারাবিশ্বে বাঙালি ছেলেমেয়েরা ভালো করছে, সুযোগ ও পরিবেশ পেলে আমাদের ছেলেমেয়েরা এদেশকে উন্নয়নের অনেক দুর পর্যন্ত নিয়ে যাবে৷ তিনি বলেন, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ তিনি সকলকে সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সক্রিয় অংশ নেওয়ার আহ্বান জানান৷ বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নয়নের মডেল হিসেবে বিবেচনা করা হচ্ছে৷
ভূমি মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সকলকে সেবার মান বাড়াতে হবে৷ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ সারাদেশের গৃহহীনদের পুনর্বাসন করা৷ আশ্রয়ণ ও গুচ্ছগ্রাম তৈরি করে গৃহহীনদের পুনর্বাসন করা একটি মহোত্তম সেবা৷ দেশে পর্যাপ্ত খাস জমি রয়েছে৷ গৃহহীন ও ভূমিহীনের জন্য জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না এমন অজুহাত দেখাবেন না৷ আন্ডার লিটিগিশনের দোহাই দিবেন না৷ নিষ্কন্টক খাস জমি যেটুকু আছে আগে দ্রুত সেগুলো বের করুন৷ মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় আশ্রয়ণ প্রকল্প, একটি বাড়ি একটি খামার ও গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে৷ খাস জমির সঠিক তথ্য দিতে কেউ গড়িমশি করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ার করেন ভূমিমন্ত্রী৷ মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত সবার জন্য বাসস্থান কর্মসূচি বাসত্মবায়নে ভূমিমন্ত্রণালয়ের পক্ষে সরকার ৫০ হাজার গৃহহীনকে পুনর্বাসন করার মহাপরিকল্পনা গ্রহণ করেছে৷
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে এদেশকে স্বাধীন করেছিলাম৷ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার আরেকটি মুক্তিযুদ্ধে আমরা নেমেছি৷ এ যুদ্ধে আমাদের জিততে হবে৷ তিনি আরও বলেন, নামকে ওয়াস্তে আমরা থাকবো না, এ যুদ্ধে জেতা এটা আমাদের একটি চ্যালেঞ্জ৷ দেশের দারিদ্র্য হার হ্রাস, শিক্ষা, বিদ্যুত্‍, কৃষি, সেচ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা, শিল্প, আশ্রয়ণ, ভূমি, গুচ্ছগ্রাম, একটি বাড়ি একটি খামার, নারীর ক্ষমতায়ন প্রভৃতি ৰেত্রের উন্নয়ন প্রধানমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে৷ তিনি বলেন, দেশের এ বিশাল উন্নয়নের আকাঙ্ৰা বা স্বপ্ন জাগিয়েছিলেন মহান নেতা সোনার মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ মহান নেতার আদর্শের সৈনিক হিসেবে দেশ গড়া কাজে নিজেদের আত্মনিয়োগের মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে সুদৃঢ় করতে চাই৷ তিনি এদেশের সংবিধান ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থেকে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকলকে সক্রিয় থাকার আহ্বান জানান৷
রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদার, ভূমি আপীল বোর্ডের সচিব আবু তালিব ও রংপুর জেলা প্রশাসক রাহাত আনোয়ার বক্তব্য রাখেন৷





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)