শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ মে ২০১৬
প্রথম পাতা » পাবনা » মাদক ও অপরাধ জগতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন : মকবুল হোসেন এমপি
প্রথম পাতা » পাবনা » মাদক ও অপরাধ জগতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন : মকবুল হোসেন এমপি
বৃহস্পতিবার ● ২৬ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক ও অপরাধ জগতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন : মকবুল হোসেন এমপি

---
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ মোঃ মকবুল হোসেন সমাজ থেকে মাদক চোলাচালান ও অপরাধ জগতের গডফাদারদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ ও উপজেলা প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন৷ তিনি বলেন অপরাধ করে চুনোপুটিরা ধরা পরে আর গডফাদাররা ধরাছোঁয়ার বাইরে থাকে ৷ অথচ তারাই অপরাধের মূল হোতা৷ তিনি বলেন অপরাধী যেই হোক,যতবড় নেতাই হোক -এমনকি সরকারি দলের প্রভাবশালী ব্যক্তি হলেও পুলিশ নির্ভয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে৷ এজন্যে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের তিনি প্রয়োজনীয় নির্দেশনা দেন৷ তিনি বলেন যে কোনো মুল্যে সমাজ থেকে মাদক নির্মুল করতে হবে,অপহরণ বা জিম্মি করে চাঁদাবাজিও বন্ধ করতে হবে৷ এ প্রসঙ্গে তিনি গত সোমবার ভাঙ্গুড়ায় একটি অপহরণ ঘটনার উল্লেখ করে বলেন,নেপথ্যে জড়িতদের খুঁজে বের করে অবিলম্বে তাদের আসল রূপ জনসম্মুখে উন্মোচন করতে থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেন৷
এমপি মকবুল হোসেন আরো বলেন, প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষকে হাসি-খুশি ও সুখি হিসেবে দেখতে চান৷ আজ দেশে কোনো খাদ্য ঘাটতি নেই,খাদ্যাভাবে কেউ অভুক্তও থাকে না৷ এখন তারা চায় শুধু উন্নয়ন,শান্তি ও প্রগতি৷ শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রতি মানুষ এখন সম্পূর্ণ আস্থাশীল৷ তিনি বলেন বিএনপির প্রতিটি কর্মসূচী এদেশের মানুষকে দুঃখ,দুর্দশা ও ভোগান্তিতে ফেলেছে৷ তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে৷
তিনি বলেন,মাদক সমাজে নৈতিক অবক্ষয় ঘটায় এবং নানা অপরাধের জন্ম দেয়৷ তাই প্রতিটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে মাদক বিরোধী কমিটি গঠন করার তাগিদ দেন৷ তিনি ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেলের মাদক বিরোধী কার্যক্রমের প্রসংশা করে বলেন,সকল কার্যক্রম যাতে আইনসম্মত ভাবে পরিচালিত হয় সে জন্যে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতা নেয়ার পরামর্শ দেন৷ এসময় সমাজে দৈনন্দিন অবক্ষয়ের হাত থেকে রক্ষা পেতে তিনি ইউএনও মোঃ শামছুল আলমের উদ্যোগে পরিচালিত নৈতিক শিক্ষা কার্যক্রম প্রয়োগে সবাইকে এগিয়ে আসার জন্য আহবান জানান৷ ২৬ মে বৃহস্পতিবার ভাঙ্গুড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আইন শৃংখলার মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে আলহাজ মোঃ মকবুল হোসেন এসব কথা বলেন৷
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামছুল আলমের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মুজাহিদ স্বপন,পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল,ওসি আবু জাফর,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক জাফর ইকবাল হিরোক,খানমরিচ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ আছাদুর রহমান,পারভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আলহাজ মোঃ হেদায়তুল হক ৷ এ ছাড়া আইন শৃংখলা সভায় হাজী জামাল উদ্দিন অনার্স কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুজ্জামান,ভাঙ্গুড়া প্রেসক্লাব সভাপতি মোঃ মাহবুব-উল-আলম,ইউপি চেয়ারম্যান,অধ্যক্ষ,সরকারি কর্মকর্তা,শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগণ যোগদান করেন৷ পরে সংসদ সদস্য উপজেলা শিক্ষা কমিটির মাসিক সভা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত শিকায়েপের একটি কর্মশালায় বক্তব্য দেন৷৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)