শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে নির্বাচনী এজেন্ট পুলিশ, সিল ও ব্যালট ছিনতাইয়ে সংঘর্ষ: আহত ৯
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে নির্বাচনী এজেন্ট পুলিশ, সিল ও ব্যালট ছিনতাইয়ে সংঘর্ষ: আহত ৯
শনিবার ● ২৮ মে ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিরাজগঞ্জে নির্বাচনী এজেন্ট পুলিশ, সিল ও ব্যালট ছিনতাইয়ে সংঘর্ষ: আহত ৯

---সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি:: পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহজাদপুরের উপজেলার জালালপুর, কায়েমপুর, গাড়াদহ ও খুকনী এবং কাজিপুরের শুভগাছা ইউনিয়নে ভোটারদের দিয়ে জোরপুর্বক নৌকা প্রতীকে সিল মেরে নেয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে৷ এদিকে, কাজিপুরের শুভগাছা ইউনিয়নের নৌকা প্রতীকে সিল মারায় ফরহাদ আলী নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ভোটারদের বল প্রয়োগ করার অভিযোগে চারজন নৌকা প্রতীকের এজেন্টকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ৷ এছাড়াও শুভগাছায় আরেকটি পোলিং অফিসার নিজেই প্রকাশ্যে ভোটারদের দিয়ে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মেরে নিয়ে বাক্সে ভরছেন এবং অন্য কেন্দ্রগুলোতে নৌকার সমর্থকরা প্রকাশ্যে ভোটার দিয়ে সিল মেরে নিচ্ছেন৷
সরেজিমনে দুপুর ১২টার দিকে শুভগাছা ইউনিয়নের বয়ড়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় পোলিং অফিসার বেলতৈল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম হোসেন নিজে ও ভোটারদের দিয়ে প্রকাশ্যে নৌকায় সিল মেরে বাক্সে ভরছেন৷ জিজ্ঞেস করতেই বলেন, ভোটার নিজেই নৌকায় সিল মেরেছে আমি শুধু বাক্সে ভরেছি ৷ এসময় ওই ভোটার বাকী দুইটা ব্যালট পেপারে বুথের ভিতরে গিয়ে সিল মারেন ৷ শুভগাছা ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গিয়ে দেখা যায় বুথের ভিতর থেকে একজন ভোটার দুটি ব্যালটে পেপারে সিল মেরে বের হচ্ছেন৷ জিজ্ঞেস করতেই বলেন, নৌকারটি আগেই মেরে বাক্সে ফেলেছি৷ বীর শুভগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় গিয়ে দেখা যায় ঢাকায় কর্মরত একজন পুলিশ অফিসার ছুটিতে এসে কেন্দ্রে এজেন্টের দায়িত্ব নিয়েছেন৷ তিনি ভোটারদের কাছ থেকে নৌকা ব্যালট পেপার নিয়ে সিল মেরে বাক্সে ভরছেন৷ সাংবাদিকদের দেখেই প্রতিটি এজেন্ট ও পোলিং অফিসাররা সর্তক হয়ে যান৷ জুনকাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, নৌকা প্রতীকের এজেন্ট আব্দুস সাত্তার মহিলা বুথে গিয়ে নৌকা প্রতীকে সিল মারছেন৷ অন্যদিকে, শাহজাদপুরের জালালপুর ইউনিয়নের বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ জানান, জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে নৌকায় সিল মারছে৷ খুকনী ইউনিয়নের বিএনপি প্রার্থী গাজী দিলীর আহমেদ বলেন, গোপীনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করে সরকার দলীয় প্রার্থীর সমর্থকেরা জালভোট প্রদান করছেন৷ গাড়াদহ ইউনিয়নের বিএনপি প্রার্থী আব্দুল জব্বার বলেন, বারই টেপরা ও মশিপুর ভোটকেন্দ্র দখলে নিয়েছে আওয়ামীলীগের কর্মী-সমর্থকেরা ৷
এদিকে, শাহজাদপুরের খুকনী ইউনিয়নের মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে সকাল থেকে স্বাভাবিকভাবে ভোটগ্রহণ চলছিল৷ এ সময় আওয়ামীলীগ প্রার্থী মুল্লুক চাদের সমর্থকেরা জোরপূর্ব ব্যালট বই ছিনতাই করে নিয়ে যাবার চেষ্টা করে৷ এ সময় ওই এলাকার ৪ জন মেম্বর প্রার্থীর সমর্থক ও এলাকাবাসী বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাংচুরের ঘটনা ঘটে৷ এতে উভয়পক্ষের ৫/৬জন সমর্থক আহত হন৷ পরে প্রিজাইডিং অফিসার কেন্দ্র বন্ধ ঘোষণা করেন৷ খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত ফারজানা ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন৷ প্রায় এক ঘন্টা পর পূণরায় ভোটগ্রহণ শুরু হয়৷
অন্যদিকে, নাটুয়ারপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন জানান, সকালে নাটুয়ারপাড়া ইউপির খাসশুড়িবের উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহন চলাকালে আওয়ামীলীগ সমর্থিত মেম্বর প্রার্থী যুবলীগ নেতা ফজুল হক জোরপুর্বক ভোট কাটার চেষ্টা করলে প্রতিদ্বন্ধি প্রার্থী সহিদ মেম্বর বাঁধা দিলে সংঘর্ষ বেঁধে যায়৷ এতে উভয়পক্ষের চারজন আহত হয়৷
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মো.সাইফুল হাসান জানান, প্রকাশ্যে নিজেই সিলমারা সময় হাতে-নাতে আটকে শুভগাছা ইউনিয়নের আফানিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব সহকারী প্রিজাইডিং অফিসার ফরহাদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়৷ এছাড়াও ভোটারদের বল প্রয়োগ করে নৌকা প্রতীকে সিলমারার অভিযোগে মোসলেম উদ্দিন, আব্দুল বাছেদ, আবু হাসেম ও ফজলার রহমান নামে চারজনক এজেন্ট ৫ হাজার টাকা জরিমানা করা হয়৷





আর্কাইভ