শিরোনাম:
●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » নবীগঞ্জে পৌর নির্বাচন: আগাম হালচাল
প্রথম পাতা » জাতীয় » নবীগঞ্জে পৌর নির্বাচন: আগাম হালচাল
সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে পৌর নির্বাচন: আগাম হালচাল

নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ পৌরসভায় নির্বাচনকে গিরে জমে উঠেছে উত্‍সবের আমেজ ৷ পোস্টার-বিলবোর্ডে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা ৷ পৌর এলাকার সর্বত্র পোস্টার টাঙিয়ে ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য পৌর মেয়র, কাউন্সিলর প্রার্থীরা ৷ আগামী ডিসেম্বর মাসে মেয়াদ উত্তীর্ণ পৌরসভা নির্বাচনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন এমন সংবাদে নবীগঞ্জের সর্বত্র এখন নির্বাচন উত্‍সবের আমেজ বিরাজ করছে ৷ বিশেষ করে নবীগঞ্জ পৌর শহরে ও শহরতলীর বিভিন্ন ওয়ার্ডে বর্তমান ও সম্ভাব্য মেয়র, কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীরা গেল দু’ মাস ধরে শুরু করেছেন তাদের প্রচার-প্রচারনা ৷ পাড়া, মহল্লাসহ শহরের নানা স্থানে শুভা পাচ্ছে রঙ-বেরঙের ব্যানার, ফেষ্টুন, পোষ্টার ও দেয়াল লিখন ৷ ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে মতবিনিময় এবং নিজেদের পক্ষে সমর্থন আদায়ের প্রাণপন চেষ্টা অব্যাহত রয়েছে ৷ স্থানীয় সরকারের এ নির্বাচন দলগতভাবে অংশ নেয়ায় দলের মনোনয়ন বাগিয়ে আনতে চলছে জোর চেষ্টা ও লবিং ৷ এক্ষেত্রে দেশের রাজনৈতিক প্রধান বিরোধীয় দল বিএনপি রয়েছে সুবিধাজনক অবস্থানে ৷ তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি স্থানীয় সরকারের ওই নির্বাচনে অংশ নিবে কি না সিদ্ধান্ত না নিলেও নবীগঞ্জে বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীর প্রচারনা তুঙ্গে ৷ এ পর্যন্ত তাদের দলীয় প্রার্থীর তালিকায় পৌর বিএনপির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী একক প্রার্থী হিসেবে রয়েছে ৷ তবে আওয়ামীলীগে বতর্মান মেয়রসহ একাধিক প্রার্থী রয়েছেন মনোনয়ন প্রত্যাশায় ৷ দল কাকে মনোনয়ন দিবে সিদ্ধান্তহীনতায় ভোগছেন ৷ দলীয় মনোনয়ন প্রত্যাশার মধ্যে রয়েছেন বর্তমান তৃতীয় বারের মতো নির্বাচিত মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু ও যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল ৷ দলীয় ভাবে রাহেল চৌধুরীর মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েয়ে বেশী ৷
এছাড়া আসন্ন পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক লন্ডন প্রবাসী বিশিষ্ট গীতিকার জাহাঙ্গীর আলম রানা ৷
এদিকে ভোটারদের মাঝেও আগাম নির্বাচনী হিসাব নিকাশ ও চিন্তা ভাবনা শুরু হয়েছে ৷ প্রার্থীদের অতীত ও বর্তমান অবস্থা নিয়ে চলছে নানা আলোচনা ৷
এ আলোচনায় বাদ নেই রাজনৈতিক বিশেস্নষক, পেশাজীবি লোকজনও ৷ আসন্ন নির্বাচনে প্রচারনায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন তৃতীয় বারের মতো নির্বাচিত বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী (আওয়ামীলীগ)৷ তিনি একজন দক্ষ শিক্ষক হিসেবেও পরিচিত ৷ অপর প্রার্থী আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী (বিএনপি) ৩য় বারের মতো পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ৷ এই দীর্ঘ সময়ে পৌর পরিষদের থাকার সুবাধে এবং বিএনপির রাজনৈতিক কারনে এলাকায় সুপরিচিত ৷ তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা বর্তমান বিএনপির রাজনীতির দু’ মেরু’র প্রেক্ষাপট দেখে একত্রিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ ৷
উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রসূল চৌধুরী রাহেল এরও সমর্থন ও জনপ্রিয়তা রয়েছে ব্যাপক ৷ তিনি সদা হাস্যজ্জ্বল সত্‍ এবং অত্যন্ত ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে পৌর নাগরিকদের কাছে নিজেকে অতি পরিচিত ৷ ঠান্ডা মেজাজের মানুষ, তরুন প্রজন্মের নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী, বিত্তশালী পরিবারে সদস্যও, অনেক সময়ে ত্রাণ,শীত বস্ত্র, দুস্থ অসহায় গরিবদের মধ্যে কাপড় বিতরন ও বিভিন্ন ধর্মীয়, শিক্ষা সামজিক প্রতিষ্টানে অনুদানের মধ্যে দিয়ে নিজেকে তরুন সমাজ সেবক নেতা হিসাবেও প্রতিষ্টিত করেছেন ৷ এছাড়া সে জাতীয় সংসদের চীফ হুইফ আলহাজ্ব সাহাব উদ্দিন এর জামাই ও ৷ এবার পৌর নির্বাচনে রাহেল চৌধুরীও চমক দেখাতে পারেন বলে ধারনা করছেন অনেকেই ৷
অপর দিকে, লন্ডন প্রবাসী জাহাঙ্গীর রানা দেশ বরন্য একজন গীতিকার, কবি ও সাহিত্যিক হিসেবে তার অনেক খ্যাত রয়েছে ৷ তিনি উচ্চ শিক্ষিত ও ছাত্রদলের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ৷ লন্ডন যাওয়ার পুর্বে আর্তসামাজিক উন্নয়নে এলাকায় নিবেদিত ছিলেন ৷
অপর দিকে ইতিমধ্যে শেখ সুজাত ফোরামে আহ্বায়ক লন্ডন প্রবাসী জুবায়ের আহমদ চৌধুরী হঠাত্‍ করে উড়ে এসে পৌর এলাকায় বিভিন্ন পোষ্টার লাগিয়ে আলোচনার ঝড় তুলেছেন ৷
এছাড়া নির্বাচনে প্রার্থীতা আলোচনায় রয়েছেন নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি সুখেন্দু রায় বাবুল, পৌর বিএনপি নেতা আব্দুল আলীম ইয়াসিনী, বাসদ নেতা চৌধুরী ফয়সল সোয়েব ৷
মেয়র প্রার্থীদের পাশাপাশি বিভিন্ন পৌর সভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীরাও প্রচারনা চালিয়ে যাচ্ছেন সমানতালে ৷ আপলোড : ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৪০ মিঃ  





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ