শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ২ বিদেশী হত্যাকাণ্ডের রহস্য খুব শিগগিরই উত্‍ঘাটন হবে — গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » ২ বিদেশী হত্যাকাণ্ডের রহস্য খুব শিগগিরই উত্‍ঘাটন হবে — গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী
সোমবার ● ১২ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২ বিদেশী হত্যাকাণ্ডের রহস্য খুব শিগগিরই উত্‍ঘাটন হবে — গাজীপুরে স্বরাষ্ট্রমন্ত্রী

---


 
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুই বিদেশি নাগরিক হত্যা রহস্য উদঘাটনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ৷ আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে ৷ খুব শিগগিরই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা বের করে আনা হবে ৷
অক্টোবর রবিবার সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নব নিযুক্ত ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন ৷
মন্ত্রী বলেন, সারা দেশের কারাগারগুলোতে প্রায় এক হাজার বিদেশি সাজাপ্রাপ্ত বন্দি রয়েছে ৷ এদের মধ্যে অনেকের সাজার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা নিজ দেশে ফিরে যেতে পারছে না ৷ ওই সব বন্দিদের নিজ নিজ দেশের দূতাবাসগুলোকে বিষয়টি অবহিত করা হলেও তারা কারাগার থেকে তাদের ফিরিয়ে নিচ্ছেন না ৷
তিনি জানান, বাংলাদেশে ২ লাখ ১৭ হাজার ৭০০ বিদেশি রয়েছে৷ তারা বিভিন্ন পেশায়, বিভিন্ন কোম্পানির কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, কেউ বিভিন্ন মেডিকেল কলেজে শিক্ষা গ্রহণ করছেন ৷
স্বরাষ্ট্রমন্ত্রী সকালে সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে পৌঁছালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন তাকে স্বাগত জানান ৷ মন্ত্রী একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৩তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও মাস্টার্স ইন হিউম্যান সিকিউরিটি (এমএইচএস) প্রোগ্রাম সমাপ্ত এবং সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ৷
এ ব্যাচে ১৮জন সহকারী পরিচালক ১৫ মাস মেয়াদী এ প্রশিক্ষণ সম্পন্ন করেন ৷ এর মধ্যে ১৫জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন ৷ অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. নাজিম উদ্দিন ছাড়াও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জসিম উদ্দিন, গাজীপুর জেলা আসনার কমান্ডেন্ট ড. মো. সাইদুর রহমানসহ বাহিনীর উর্ধবতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ৷
প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের উদ্দেশ্যে বলেন, এ বছরের শুরুতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করার জন্য মহাপরিচালকের নেতৃত্বে সড়ক ও রেললাইনে ২০ হাজার আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছিল ৷ এ সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছে ৷ এ দায়িত্ব পালন করতে গিয়ে ১৯ জন সদস্য শহীদ ও অর্ধ-শতাধিক আহত হয়েছেন৷ তাদের এ আত্মত্যাগ দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত ৷
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ব্যাটালিয়ান আনসারদের স্থায়ীকরণের সময় সীমা ৯ হতে ৬ বছরে নামিয়ে আনা হয়েছে ৷ সাধারণ আনসারদের চাকরির মাঝে বিরতিকালীন সময় ২ বছর হতে কমিয়ে ৬ মাসে আনা হয়েছে ৷ তাছাড়া নারী টিআই ও নারী আনসারদের স্থায়ীকরণ করা হয়েছে ৷
তিনি বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, মানব সম্পদ উন্নয়ন তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ বাহিনীর ভূমিকা অপরিসীম ৷ আপলোড : ১২ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮. ৫৭ মিঃ





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ