শুক্রবার ● ৩ জুন ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে স্কুল ছাত্রী শামিমাকে বাচাঁতে সাহায্যের প্রয়োজন
বিশ্বনাথে স্কুল ছাত্রী শামিমাকে বাচাঁতে সাহায্যের প্রয়োজন

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: অর্থের অভাবে এক স্কুল ছাত্রীর চিকিত্সা করাতে পারছেন না পরিবার৷ মেয়ের চিকিত্সায় সবকিছু ব্যয় করে অসহায় হয়ে পড়েছে ওই স্কুল ছাত্রীর পরিবার৷ বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের এসএ খান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী শামিমা বেগম (১৩)৷ তার পিতা উপজেলার খাজাঞ্চীগাঁও গ্রামের কৃষক কামালউদ্দিন উরফে জবান আলী৷ মেধাবী ছাত্রী শামিমার স্বপ্ন ছিল সে লেখাপড়া করে উচ্চ শিক্ষা অর্জন করবে৷ কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়াতো দূরের কথা এখন সুস্থ ও সুন্দরভাবে জীবন-যাপন করাটাই তার কাছে আরেকটি স্বপ্ন হয়ে দাড়িয়েছে৷
প্রায় ৬ বছর আগে শামিমা যখন স্কুলে ভর্তি হয় তখন থেকেই সে ধীরে ধীরে অসুস্থ হতে থাকে৷ এক পর্যায়ে সে খাওয়া দাওয়া ছেড়ে দেয়৷ মেয়ের অসুস্থতা দেখে হতদরিদ্র কৃষক জবান আলী সহায় সম্পত্তি অনেকটা বিক্রি করে মেয়ের চিকিত্সায় চেষ্টা চালান৷ পর্যায়ক্রমে তিনি হৃদরোগ বিশেষজ্ঞ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (অব.) ডা. আমিনুর রহমান লস্কর এর তত্বাবধানে চিকিত্সা শুরম্ন হয়৷ তিনি অনেক পরীক্ষা-নীরীক্ষার পর জানান, শামিমার হার্ডের পর্দায় একটি ছিদ্র রয়েছে৷ তাই তাকে বাঁচাতে উন্নত চিকিত্সার প্রয়োজন৷ যত তাড়াতাড়ি সম্ভব শামিমাকে ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সষ্টিটিউট অথবা মিরপুর হার্ড ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করে জরম্নরী ভিত্তিতে অপারেশনের ব্যবস্থা গ্রহনের জন্য পরামর্শ প্রদান করেন৷ কিন্তু ব্যায় বহুল এই চিকিত্সা করাতে আরো প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন৷ এই টাকা শামিমার পরিবারের পক্ষে ব্যবস্থা করা কোন অবস্থাতেই সম্ভব হচ্ছে না৷ বর্তমানে শামিমার শারীরীক অবস্থা আশংকাজনক৷
শামিমার পিতা কামালউদ্দিন উরফে জবান আলী জানান, স্ত্রী, ২ ছেলে ও মেয়েকে নিয়ে তার পরিবার৷ তিনি কৃষি কাজ করে পরিবারের সদস্যদের নিয়ে জিবীকা নির্বাহ করে আসছেন৷ দীর্ঘ ৬ বছর ধরে তার মেয়ে শামিমা অসুস্থ৷ মেয়ের চিকিত্সার্থে যা কিছু ছিল তা বিক্রি করে ফেলেছেন ইতিমধ্যে৷ বর্তমানে একমাত্র ৮শতক ভিটে ছাড়া আর কিছুই নেই তার৷ মেয়েকে বাঁচাতে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন৷ কিন্তু কিছুতেই এই টাকা তার পক্ষে ব্যবস্থা করা সম্ভব নয়৷ তাই শামিমাকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন তিনি৷ যোগাযোগের জন্য শামিমার পিতার মোবাইল নম্বার- ০১৭২৮৮১৫৯৮২, কৃষি একাউন্ট নম্বর ৩৪১৭, ইসলামী ব্যাংক লি:, বিশ্বনাথ শাখা৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা