শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে তিন ভুয়া সাংবাদিক আটক
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে তিন ভুয়া সাংবাদিক আটক
বৃহস্পতিবার ● ৯ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে তিন ভুয়া সাংবাদিক আটক

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ১১.১৩ মি:) গাজীপুরের কালীগঞ্জে ছদ্মবেশ ধারণ করে চাঁদাবাজীর চেষ্টাকালে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে স্থানীয় জনতা৷

এ ব্যাপারে ৯ জুন বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে৷ ওই মামলায় তাদের দুপুরেই গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে৷

আটককৃত ভুয়া সাংবাদিকরা হলেন, নরসিংদী সদরের গোড়াদিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে ইউসুফ আলী, ভেলানগর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মজিবুর রহমান প্রধান ও নরসিংদীর মনোহরদী উপজেলার শহীদপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে মোঃ হারুণ-অর-রশিদ৷

স্থানীয়দের বরাত দিয়ে কালীগঞ্জ থানার এসআই নাজমুল হক জানান, বুধবার সন্ধ্যায় ওই তিনজন লোক নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে কালীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কাগজপত্র দেখতে চায়৷ এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিসমিল্লাহ ডায়াগনেস্টিক সেন্টারে গেলে ওখানকার কর্তব্যরতদের সন্দেহ হলে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়৷ পরে স্থানীয়রা থানায় খবর দিয়ে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেন৷

এ ব্যাপারে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপক বাবলু কাজী বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি চাঁদাবাজির মামলা (নং ১৩) দায়ের করেন৷ ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে তাদের গাজীপুর আদালতে প্রেরন করা হয়েছে৷

কালীগঞ্জ থানার ওসি মোঃ আলম চাঁদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের মধ্যে ইউসুফ সাপ্তাহিক দুর্নীতি কন্ঠের নরসিংদী জেলা প্রতিনিধি, মজিবুর অনলাইন নিউজ পোর্টাল ওয়ার্ল্ড ক্রাইম নিউজের সাব-এডিটর ও হারুন স্টাফ রিপোর্টার হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন৷ কিন্তু এর কোন প্রমাণ না পেয়ে ছদ্মবেশে চাঁদাবাজির আশ্রয় নেয়ায় তাদের নামে চাঁদাবাজির মামলা হয়েছে৷ ওই মামলায় দুপুরে তাদের কোর্টে পাঠানো হয়েছে৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ