শিরোনাম:
●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বেতন দাবিতে কারখানা ভাংচুর
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বেতন দাবিতে কারখানা ভাংচুর
শুক্রবার ● ১০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে বেতন দাবিতে কারখানা ভাংচুর

---গাজীপুর জেলা প্রতিনিধি:: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৯মিঃ) বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তার রওশন সড়ক এলাকায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড নামক পোশাক কারখানায় ভাঙচুর ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা৷

১০ জুন শুক্রবার সকাল ৯টার দিকে ভাঙচুর ও বিক্ষোভের পর বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনের ঢাকা-গাজীপুর সড়কে অবরোধ করে৷ পরে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে নেয়৷

পুলিশ ও শ্রমিকরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, শুক্রবার সকাল ৮টায় হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে আসে৷ পরে মালিক পক্ষ শ্রমিকদের গত মাসের বেতন অর্ধেক দিতে চাওয়ায় শ্রমিকরা প্রতিবাদ করে৷ এতে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে কারখানার জানালার কাচ ও আসবাবপত্র ভাঙচুর করে৷

এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে বেশ কয়েটি যানবাহন ভাঙচুর করে৷ এ সময় ওই সড়কে প্রায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে৷ পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে৷ এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে৷ এ সময় গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিচালক মোঃ মাহফুজ আফজালসহ কয়েক পুলিশ সদস্য আহত হন৷ পরে পুলিশ পরিস্থিতি শান্ত করতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুঁড়ে পরিস্থিতি শান্ত করে৷

শাহিদা বেগম ও নজরুল ইসলাম নামে দুই শ্রমিক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, কারখানা কর্তৃপক্ষ নানাভাবে পাওনা টাকা দিতে টালবাহানা করছে৷ এ ছাড়া বাত্‍সরিক ছুটির টাকা আত্মসাত্‍ করেছে কর্তৃপক্ষ৷ এর প্রতিবাদ করা হলে শারীরিকভাবে নির্যাতন করা হয়৷ এক মাসের বেতন পরের মাসের মাঝামাঝি সময়ে দেওয়া হয়৷ তাছাড়া সরকারি বিধিমত পাওনা পরিশোধ করা হয় না৷ গত মাসের পাওনা বেতন দিতে গড়িমশির প্রতিবাদ জানাতে সকালে তারা বিক্ষোভ শুরু করেন৷

গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিচালক মোঃ মাহফুজ আফজাল আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে৷ আগামী ১২ জুন রবিবার শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে৷ পরিস্থিতি শান্ত করতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে৷





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ