শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
গাজীপুরে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
![]()
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মিঃ) গাজীপুরের কালিয়াকৈরে অজ্ঞাত পরিচয় (৬০) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ৷
১০ জুন শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ লাশটি উদ্ধার করা হয়৷ লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷
কালিয়াকৈর থানার এসআই মুক্তি মাহমুদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সকালে উপজেলার চন্দ্রা এলাকায় কাজলী সিএনজি স্টেশনের বিপরীতে কামাল স্টোর দোকানের সামনে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন৷
তিনি আরো জানান, মৃত ব্যক্তির পকেট থেকে শ্বাসকষ্টের ইনহেলার ও উচ্চ রক্তচাপ প্রতিরোধী ওষুধ পাওয়া গেছে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে৷ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে৷ তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি৷ তার পরনে সাদা-কালো রংয়ের শার্ট ও ছাই রংয়ের প্যান্ট ছিল৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা