শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা
শুক্রবার ● ১০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা

---
গাজীপুর জেলা প্রতিনিধি (২৭ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৬মিঃ) গাজীপুরের কালীগঞ্জে প্রেমের বিয়ে মেনে না নেয়ায় বিষপানে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে৷ তার নাম শারমিন আক্তার (১৯)৷ সে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপটুয়া গ্রামের আব্দুল হাই মোল্লার মেয়ে এবং নরসিংদী সরকারী কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্রী৷

পুলিশ ৯ জুন বৃহস্পতিবার নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছে৷

স্থানীয়রা ও পুলিশ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, গত কয়েকদিন আগে পাশ্ববর্তী কাপাসিয়া উপজেলার এক যুবকের সঙ্গে প্রেম করে বিয়ে হয় কলেজ ছাত্রী শারমিনের৷ কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ এ বিয়ে মেনে নেয়নি৷ এর জের ধরে পরিবারের সদস্যদের সঙ্গে অভিমান করে বুধবার দিবাগত রাতে নিজ ঘরের দরজা বন্ধ করে শারমিন বিষ পান করে৷

মাত্রাতিরিক্ত বিষ পান করায় সে অসুস্থ্য হয়ে পড়ে৷ তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়৷ সেখানে কর্তব্যরত চিকিত্‍সক প্রাথমিক চিকিত্‍সা দিয়ে তাকে উন্নত চিকিত্‍সার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন৷ পরে রাত সাড়ে ১০টার দিকে শারমিনকে ঢামেকে নেয়ার পথেই তার মৃত্যু হয়৷

নিহতের স্বজনরা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, কয়েকদিন আগে কাপাসিয়া উপজেলার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন শারমিন৷ কিন্তু বিষয়টি পরিবারের পক্ষ থেকে কেউ মেনে নেয়নি৷ ধারণা করা হচ্ছে ওই কারণে অভিমান করে সে বিষ পানে আত্মহত্যা করে থাকতে পারে৷

এদিকে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে যায় নিহতের পরিবার৷ খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারে কাছে লাশ হস্থান্তর করেন৷

এ ব্যাপারে নিহতের বড় ভাই ওয়াজুল্লাহ বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন৷

কালীগঞ্জ থানার এসআই আজিজুর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, এঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন৷





আর্কাইভ