শনিবার ● ১১ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিশেষ অভিযানে জেএমবি সদস্যসহ আটক ৭৯
গাজীপুরে বিশেষ অভিযানে জেএমবি সদস্যসহ আটক ৭৯

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৫০মিঃ) গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে এক জেএমবি সদস্যসহ ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে৷
গাজীপুর জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক-২ মোঃ মমিনুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, দেশব্যাপী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ১০ জুন শুক্রবার রাত থেকে ১১ জুন শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৭৯ জনকে গ্রেফতার করা হয়৷
এদের মধ্যে জয়দেবপুর থানায় ৩৭ জন, টঙ্গীতে ২০ জন, শ্রীপুরে ৭ জন, কাপাসিয়ায় ৫ জন, কালীগঞ্জে ৭ জন এবং কালিয়াকৈর থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়৷ আটকদের মধ্যে বিভিন্ন মামলার পলাতক, সাজাপ্রাপ্ত আসামি এবং বিভিন্ন অপরাধী রয়েছে৷
এছাড়া অভিযানে নাম্বারবিহীন ২৬টি মোটরসাইকেল, ৮১ পিস ইয়াবা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে৷





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা