শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রার্থী হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা
প্রথম পাতা » অপরাধ » ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রার্থী হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা
মঙ্গলবার ● ১৪ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রার্থী হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা

 ---সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩১ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৭মিঃ) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নে বিএনপি মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান এস এম আমিরুল ইসলাম গ্রহ’র (ধানের শীষ) প্রার্থী হওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়েছে৷ সোমবার নির্বাচন ট্রাইব্যুনালে (নির্বাচন ট্রাইব্যুনাল মামলা নং-১৪/১৬) সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান মজনু (আনারস) বাদী হয়ে মামলাটি করেন৷ মামলায় জেলা নির্বাচন অফিসার সিরাজগঞ্জ, রিটার্নিং অফিসার তাড়াশ ও চেয়ারম্যান এস এম আমিরুল ইসলাম গ্রহসহ ২৭ জনকে বিবাদী করা হয়েছে৷
মামলায় অভিযোগ করা হয়-এস এম আমিরুল ইসলাম গ্রহ তার নিজগ্রাম কালুপাড়ায় হাসনা হ্যাচারী এন্ড ফিশারিজ লিমিটেড নামে একটি যৌথ ব্যবসা প্রতিষ্ঠানের অনুকুলে ভূয়া প্রকল্প দেখিয়ে ২০০৪ সালে বাংলাদেশ ব্যাংক ই.ই.এফ ইউনিট থেকে ১ কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা ঋনের আবেদন করে৷ পরে ঋণের ১কোটি টাকা উত্তোলন করে প্রদর্শিত প্রকল্পে ব্যয় না করে আত্মস্যাত্‍ করেন৷ ব্যাংক কর্তৃপক্ষ সরেজমিনে তদন্তে তার প্রকল্পের অস্তিত্ব না পেয়ে তাকে ঋণ খেলাপি হিসাবে গন্য করে একাধিকবার অর্থ ফেরত প্রদানের জন্য তাগাদা দেন৷ সর্বশেষ কর্তৃপক্ষ গত ২০০৭ সালের ২০ আগষ্ট তাকে ১৫ দিনের মধ্যে অর্থ ফেরতের নির্দেশ দিলেও তিনি তা প্রদান করেননি৷ এমতবস্থায় গত ২৩ এপ্রিল তাড়াশে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ৫নং নওগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন প্রতিদ্বন্ধিতার জন্য তিনি মনোনয়ন পত্র জমা দেন৷ অপর প্রতিদ্বন্দী প্রার্থীরা এস এম আমিরুলল ইসলাম গ্রহ’র প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে ঋণ খেলাপির প্রামান্য কাগজপত্রসহ রিটানিং অফিসার বরাবরে অভিযোগ করেন৷ এরপরও তার মনোনয়নের বৈধতা দিয়ে তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়৷
অভিযোগের আর উল্লেখ করা হয় আমিরুল ইসলাম গ্রহ নির্বাচনে তার নিজ এলাকার ১টি ভোটকেন্দ্র দখল করে ব্যাপকভাবে ভোট কারচুপি করে মাত্র ২১৪ ভোটের ব্যবধানে বাদীকে পরাজিত করে অবৈধভাবে নির্বাচিত হয়েছে৷
তাড়াশ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ও রির্টানিং অফিসার মোহাম্মাদ আবু হানিফ বলেন, যেহেতু মামলা হয়েছে, আদালত যা করবেন সেটাই হবে৷
জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম জানান, প্রার্থী ট্রাইবুনালে মামলা করতেই পারে৷ তবে নির্বাচনে নীতিমালায় নির্বাচন অফিসারকে বিবাদী করার সুযোগ নেই৷ যদি করে থাকে সেটি আদালত দেখবেন৷





আর্কাইভ