শিরোনাম:
●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটি, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে কলেজছাত্র হত্যায় ২ যুবকের ফাঁসি
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে কলেজছাত্র হত্যায় ২ যুবকের ফাঁসি
বুধবার ● ১৫ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে কলেজছাত্র হত্যায় ২ যুবকের ফাঁসি

---মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি (১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মিঃ) গাজীপুরে কলেজছাত্র মাসুদ রানা হত্যা মামলায় দুই যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত৷ একইসঙ্গে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে৷

১৫ জুন বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় দেন৷

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-কালিয়াকৈর উপজেলার ছোট লতিফপুর এলাকার মোঃ রিয়াজ উদ্দিন ওরফে ময়নালের ছেলে মোঃ পারভেজ (২৩) ও একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মোঃ অমিত হাসান (২১)৷

গাজীপুর আদালতের রাষ্ট্রপক্ষের পিপি এডভেকেট হারিছ উদ্দিন আহমেদ জানান, ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর রাতে তাস খেলাকে কেন্দ্র করে কালিয়াকৈর ডিগ্রি কলেজের এইচএসসি পড়ুয়া মাসুদ রানাকে তার দুই বন্ধু মোঃ পারভেজ ও অমিত হাসান কাঁচি দিয়ে উপর্যুপুরি আঘাত করে গুরুতর জখম করে৷ এ সময় বাড়ির আশপাশের লোকজন মাসুদের চিত্‍কারে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে৷ পরে তাকে হাসপাতালে নিলে চিকিত্‍সকরা তাকে মৃত ঘোষণা করেন৷ এ সময় এলাকাবাসীর সহায়তায় পুলিশ মোঃ পারভেজ ও অমিত হাসানকে আটক করে৷ এ ঘটনায় ওই দিনই নিহতের বাবা মোঃ নুরুল ইসলাম নবী বাদী হয়ে মোঃ পারভেজ ও অমিত হাসানকে আসামি করে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন৷

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক শহীদুল ইসলাম তদন্ত শেষে ওই বছরের ৩০ নভেম্বর অভিযুক্ত দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন৷ পরে গত ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়৷

১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ হত্যা মামলায় আসামি মোঃ পারভেজ ও অমিত হাসান দোষী প্রমাণিত হওয়ায় বুধবার বেলা ১১টার দিকে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসামিদের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার রায় প্রদান করেন৷ রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি এডভেকেট হারিছ উদ্দিন৷ আসামি পক্ষে ছিলেন মোঃ মজিবুর রহমান৷





অপরাধ এর আরও খবর

প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক

আর্কাইভ