বুধবার ● ১৫ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় চায়ের দোকানী সন্ত্রাসী হামলা শিকার
শৈলকুপায় চায়ের দোকানী সন্ত্রাসী হামলা শিকার
ঝিনাইদহ :: (১ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১১.৪৭মিঃ) ঝিনাইদহের শৈলকুপায় শেষ ধাপের ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতায় এক অসহায় বৃদ্ধ চায়ের দোকানী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন ৷ তিনি বর্তমানে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন৷ ঘটনাটি ঘটেছে উপজেলার দুধসর ইউনিয়নের বাজুখালী গ্রামে৷ হামলার শিকার আজিবর রহমান শাহ্ (৬০) উপজেলার বাজুখালী গ্রামের মৃত আমির আলী শাহের ছেলে ও দুধসর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিল্টন জোয়াদ্দারের সমর্থক৷
হাসপাতালে চিকিত্সাধীন হামলার শিকার আজিবর রহমান শাহ্ জানান, তাদের পছন্দের চেয়ারম্যান প্রার্থী মিল্টন জোয়াদ্দার নির্বাচনে পরাজিত হয়েছে৷ এর পর থেকেই নির্বাচিত চেয়ারম্যান সায়ুব আলী জোয়াদ্দারের কর্মী-সমর্থকরা তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও তার জমি জবর দখল করার চেষ্টা চালাচ্ছিলো ৷ এরই জের ধরে রবিবার রাতে বর্তমান চেয়ারম্যানের কর্মী আত্তাব, ইনছার, সেলিম, নিকবার, খয়বর, আইজুদ্দিন ও পিন্টুসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে৷ পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে৷
তিনি আরো জানান, গুরুত্বর অবস্থায় হাসাপাতালে চিকিত্সাধীন থাকায় সে এখনো হামলাকীদের বিরুদ্ধে থানায় মামলা করতে পারেনি৷ এদিকে তিনি যাতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা না করতে পারে সেজন্য তাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে৷ এছাড়াও তার বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করার হুমকিও দিয়েছে প্রতিপক্ষরা৷
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২