শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » রাজধানীতে খাল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » রাজধানীতে খাল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সোমবার ● ২০ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে খাল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

---অনলাইন ডেস্ক :: পুলিশের এক কনস্টেবল উত্তরার খালপাড় দিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তার এক সন্তানের প্রস্রাব পায়। ছেলেকে প্রস্রাব করাতে গিয়েই তিনি নম্বরপ্লেটবিহীন একটি কালো পাজেরো জিপ ঘিরে ৪/৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ হেডকোয়ার্টারে অবহিত করেন।

আর এই সূত্র ধরেই শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন খাল থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ৯৭টি পিস্তল, ৪৬২টি ম্যাগাজিন, ১০টি বেয়োনেট ও সহস্রাধিক রাউন্ড গুলি।

কীভাবে অস্ত্রের সন্ধান পাওয়া গেল, এই প্রশ্নের জবাবে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, “সম্প্রতি দক্ষিণখান থাকা থেকে তুরাগ থানায় বদলি হওয়া এক কনস্টেবল দুপুরে স্ত্রী-সন্তানদের নিয়ে ওই খালপাড় দিয়ে যাচ্ছিলেন। তার দেয়া তথ্য থেকেই এই অভিযান চালানো হয়।”

তিনি বলেন “ওই কনস্টেবল এক সময় খালপাড়ের কাছে সন্তানকে প্রস্রাব করাতে গিয়ে নম্বরপ্লেটবিহীন একটি কালো পাজেরো জিপ এবং তার পাশে চার-পাঁচজন লোককে দেখেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তুরাগ থানায় ফোন করেন তিনি।”

উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আরিফুজ্জামান শেখ বলেন, বিকাল পৌনে ৫টার দিকে পুলিশের পক্ষ থেকে খালে তল্লাশি চালানোর জন্য তাদের কাছে ডুবুরি চাওয়া হয়।

পুলিশের চাহিদামতো সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর দফতর থেকে তিনজন ও টঙ্গী ষ্টেশন থেকে দু’জনসহ মোট পাঁচজন ডুবুরির একটি দল স্থানীয়ভাবে দিয়াবাড়ি খাল নামে পরিচিত ওই খালে তল্লাশি শুরু করে। এর আগেই পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন ওই স্থানটি ঘিরে রেখেছিল বলে তিনি জানান।

ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর শাকিল আহমেদ ঘটনাস্থলে বলেন, ‘তুরাগ নদীর একটি শাখা দিয়াবাড়ি খাল। খালটির অবস্থান উত্তরা ১৬ নম্বর সেক্টরের শেষ প্রান্তে। এর পাশেই মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধের প্রধান সড়ক।’

তিনি বলেন, ‘খালে ৭ থেকে ৮ ফুট পানি রয়েছে ডুবুরিরা খালে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতর থেকে স্কচ টেপ দিয়ে মোড়ানো কার্টন উদ্ধার করে। ওই কার্টনের ভেতরেই পাওয়া যায় চীনের তৈরি ৯৫টি সেভেন পয়েন্ট সিক্স টু বোরের পিস্তল এবং স্থানীয়ভাবে তৈরী দু’টি পিস্তল।’

পাশাপাশি ১০৪টি সিলভার বক্সের ভেতর সেভেন পয়েন্ট সিক্স টু বোরের ১৮৯টি ম্যাগজিন, ১০টি গ্লোক পিস্তলের ম্যাগজিন এবং ২৬৩টি এসএমজির ম্যাগজিনসহ ৪৬২টি ম্যাগজিন উদ্ধার করা হয়।

এছাড়া ওই কার্টনের ভেতর থেকে ৮৪০ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি, চায়নিজ পিস্তলের ২২০ রাউন্ড গুলিসহ মোট ১ হাজার ৬০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গুলিগুলো টিফিন বক্সের মধ্যে ব্যাগের ভেতরেই পাওয়া যায় বলে তিনি জানান।





অপরাধ এর আরও খবর

শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

আর্কাইভ