শিরোনাম:
●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
রাঙামাটি, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
প্রথম পাতা » ঢাকা » শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগে ছাত্রলীগের নিন্দা
প্রথম পাতা » ঢাকা » শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগে ছাত্রলীগের নিন্দা
মঙ্গলবার ● ২১ জুন ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগে ছাত্রলীগের নিন্দা

---ঢাকা :: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় একটি জাতীয় দৈনিকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে বেধড়ক পিটিয়েছেন শেকৃবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ ও তার অনুসারীরা। মারধরের সময় তারা অন্যান্য সাংবাদিকদেরও প্রাণ নাশের হুমকিও দিয়েছেন। ২০ জুন সোমবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেটে এমন ঘটনাকে কেন্দ্র করে বাংলানিউজ, দৈনিক যুগান্তর ও দৈনিক সমকালসহ কয়েকটি দৈনিক পত্রিকায় চাঁদাবাজিসহ সাংবাদিককে বেধড়ক পেটানোর সংবাদ প্রকাশিত হয় । এ বিষয়ে তীব্র নিন্দা জ্ঞাপন করেন শেকৃবি ছাত্রলীগের নেতা-কর্মীরা।

অপরদিকে উক্ত ঘটনাকে কেন্দ্র করে হামলাকারীদের প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং: ১৩৩৯) করেন মো: মাহসাব হোসেন রনি।

জিডিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান, মোল্লা আল মামুন, সহ-সভাপতি শামীম আহমেদ, গৌতম রায়(সাধারণ সম্পাদক, নবাব সিরাজ উদ-দৌলা হল ছাত্রলীগ)সহ অজ্ঞাত আরো ৭/৮ জনের নাম উল্লেখ করা হয়।
গত ৩০ মে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলের ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম বাবু তাঁর চিকিৎসার্থের জন্য সাহায্য চেয়ে উপাচার্য বরাবর এক মানবিক আবেদন করেন । আবেদনপত্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরাই স্বেচ্ছায় বৃত্তির ১২০০ টাকা থেকে ২০০ টাকা সাহায্য দিতে সম্মত হয়েছেন।

এ ব্যাপারে শেকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ বলেন, জালিয়াতির মতো নিকৃষ্ট কোনো কাজ ছাত্রলীগ করে না। তিনি আরও বলেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে তাঁদের সাহায্য করার জন্য ছাত্রলীগ রাজনীতি করে। কোনোপ্রকার মারপিট করা, জালিয়াতি করা ছাত্রলীগের কাজ নয়। রাজনৈতিক অঙ্গনে ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্যই এ ধরনের পরিকল্পিত ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি দাবী করেন।

শেকৃবি ছাত্রলীগের সহ-সভাপতি শামীম আহমেদ বলেন, প্রতিটি মানুষেরই উচিত আরেকজন মানুষের বিপদে এগিয়ে এসে তাঁকে সাহায্য করা। সাধারণ শিক্ষার্থীরাই তাঁদের সহপাঠীর বিপদে এগিয়ে এসে নিজেদের উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছেন। টাকা জালিয়াতিসহ পেটানোর মতো কোনো ঘটনায় ঘটেনি। সাংবাদিকদের ব্যাপারে শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, কিছু ছাত্ররা বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয়ে এ ধরনের মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে নিজেদের স্বার্থ হাসিলের জন্য ছাত্রলীগকে কলুষিত করার অপচেষ্টা করছে মাত্র।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক বলেন, স্বাক্ষর জালিয়াতির বিষয়টি ছাত্রলীগ কখনই সমর্থন করে না। বিষয়টির সাথে শেকৃবি ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা নেই।

একটি বিশ্বস্ত সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও পর্যন্ত জাহিদুল ইসলাম বাবুর মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের থেকে সাহায্যের কোনো টাকাই সংগ্রহ করেননি।

উল্লেখ্য, স্বাক্ষরের সত্যতা যাচাইয়ে ডেপুটি রেজিস্ট্রার চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক গত ৪ জুন প্রতিটি আবাসিক হলে একটি বিজ্ঞপ্তি দেন। সেখানে স্বাক্ষরকারী শিক্ষার্থীদের নাম উল্লেখ করে তাঁদের সম্মতি দেওয়ার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়।





ঢাকা এর আরও খবর

বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার

আর্কাইভ