রবিবার ● ২৬ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহে নিখোঁজ ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি :: (১২ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.০০মিঃ) ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোল্লাকোয়া গ্রামে মুখ বাধা অবস্থায় নিখোঁজের পাঁচ দিন পর খোকন দাস (২৮) নামে ব্যাটারি চালিত অটোরিকশা (ইজিবাইক) চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
২৬ জুন রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাখালগাছী মোল্লাকোয়া গ্রামের মাঠের আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়৷ নিহত খোকন একই উপজেলার বড়ভাটপাড়া গ্রামের শ্যাম কুমার দাসের ছেলে৷ “ওই ঘটনায় ইজিবাইকের মালিক রহিত দাস গত শুক্রবার কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন৷
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গত বুধবার বিকেল থেকে খোকন দাস নিজের ইজিবাইকসহ নিখোঁজ ছিলেন৷ ২২ জুন সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি খোকন৷ এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন৷
সকালে গ্রামবাসী আখক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন৷ খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়৷ “তার মুখে গেঞ্জি পেঁচানো ছিল৷ ইজিবাইকটি ছিনতাই করার সময় তাকে শ্বাসরোধ হত্যার পর আখক্ষেতে ফেলে যেতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷” ৩/৪ দিন আগে তাকে হত্যা করা হয়েছে৷ যার কারণে মরদেহটি পচে গলে গেছে৷
রবিবার রাখালগাছী ইউনিয়নের মোল্লাকোয়া গ্রামের আখ ক্ষেতে মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির গলিত লাশ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী৷প্রতিবেশি সুদেব কুমার লাশটি চার দিন ধরে নিখোঁজ থাকা খোকন দাসের বলে সনাক্ত করেন৷
ঘটনাস্থলে উপস্থিত কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, গত বুধবার বিকেল থেকে খোকন দাস নিখোঁজ ছিলেন৷ ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করতেই দুর্বৃত্তরা খোকন দাসকে শ্বাস রোধ করে হত্যা করেছে৷
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়৷ এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে ৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২