সোমবার ● ২৭ জুন ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের ৯৭তম সিন্ডিকেটের সভা
চুয়েটের ৯৭তম সিন্ডিকেটের সভা
রাউজান প্রতিনিধি :: (১৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৩৭মিঃ) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর ৯৭ তম সিন্ডিকেটের সভা ২৬ জুন রবিবার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিন্ডিকেটের চেয়ারম্যান এবং চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েটের প্রধান কনফারেন্স কক্ষে সকালে অনুষ্ঠিত সভায় সিন্ডিকেট সদস্যগণের মধ্যে উপস্থিত ছিলেন চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: মাহবুবুল আলম, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়াঁ, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম, ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চ এর পরিচালক অধ্যাপক ড. মো: রবিউল আলম, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটির প্রাক্তন সদস্য (ইঞ্জি:) প্রকৌশলী এ এ এম জিয়া হোসাইন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. দীপক কান্তি দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো: নুরল আনোয়ার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমেদ, চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. বদিউস সালাম। সভায় সিন্ডিকেটের নতুন সদস্য অধ্যাপক ড. মো: রবিউল আলমকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান সিন্ডিকেটের চেয়ারম্যান এবং চুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিন্ডিকেটের সচিব ও রেজিস্ট্রার (অতি: দায়িত্ব) প্রফেসর ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সভায় বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।





চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত