সোমবার ● ২৭ জুন ২০১৬
প্রথম পাতা » অপরাধ » দক্ষিন পশ্চিমাঞ্চলের মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের গডফাদার ২ সঙ্গী নিয়ে অস্ত্রসহ আটক
দক্ষিন পশ্চিমাঞ্চলের মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের গডফাদার ২ সঙ্গী নিয়ে অস্ত্রসহ আটক
ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: (১৩ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪১মিঃ) ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার একটি বাড়ি থেকে দক্ষিন পশ্চিমাঞ্চলের স্বর্ণ, মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের গডফাদার রেজাউল ইসলাম পাঠান (৩২) ওরফে রেজাউল দালালকে অস্ত্র ও মাদকসহ ঝিনাইদহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ আটক করেছে৷
এ সময় তার দুই সহযোগী মিলন (৩৮) ও নান্টু মল্লিক (৩৪) কে আটক করা হয়৷ রেজাউল ইসলাম পাঠান কোটচাঁদপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও আদর্শপাড়ার মৃত মোমিন পাঠানের ছেলে৷ আটক মিলন হোসেন কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের ও নান্টু মল্লিক চুয়াডাঙ্গাার জীবননগর উপজেলার কন্দবপুর গ্রামের নিয়ামত মল্লিকের ছেলে বলে র্যাব জানান৷
আটককৃতদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ৪০ রাউন্ড গুলি গুলি, ফেনসিডিল, চাইনিজ কুড়াল, হাসুয়া, ইয়ারগানের বাট, ইয়াবা, লক্ষাধীক নগদ টাকা ও পুলিশের পোশাকসহ বিভিন্ন রকমের অবৈধ জিনিস উদ্ধার করে র্যাব৷ ২৭ জুন সোমবার বেলা ১১টার দিকে ঝিনাইদহ র্যাব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়৷ ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ সাংবাদিকদের জানান,রবিবার (২৬ জুন) দিনগত রাত ১টার দিকে ওই তিন মাদক ব্যবসায়ী অস্ত্র ও গুলি নিয়ে কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ায় অবস্থান করছিলেন৷

এমন খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে৷ এসময় তাদের কাছ থেকে এসব অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়৷ র্যাব আরো জানায়, রেজাউল পাঠান দক্ষিনাঞ্চল পশ্চিমাঞ্চলের সোনা, মাদক ও অস্ত্র চোরাচালান সিন্ডিকেটের গডফাদার হিসেবে পরিচিতি ৷ ধীর্ঘদিন ধরে তিনি এ কাজের সাথে জড়িত ৷ তিনি পুলিশের সোর্স পরিচয় দিয়ে নিজেই পুলিশের পোশাক পরে অভিযান পরিচালনা করতো বলে র্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে৷
এদিকে এলকাবাসির অভিযোগ, কোটচাঁদপুরের এক জনপ্রতিনিধি ও স্থানীয় পুলিশের কিছু অসাধু কর্মকর্তা এই রেজউল দালালকে সহায়তা করে আসছিলো ৷ ফলে বছরের পর বছর রেজাউল দালাল মুকুটহীন ভাবে রমরমা পরিবেশে চোরাচালান ব্যবসা করে আসলেও তিনি ছিলেন আইনের উর্ধে৷ অল্প দিনে তার কোটিপতি হওয়ার পেছনে রয়েছে চমকে দেওয়ার মতো সব চাঞ্চল্যকর তথ্য৷ আর এ সব করতেন তিনি র্যাব ও পুলিশেরে সোর্স পরিচয় দিয়ে৷

ফলে ভয়ে এলঅকার কেও মুখ খুলতে সাহস পেতেন না ৷ কেও প্রতিবাদ করলেই তাকে ফেনসিডিল দিয়ে পুলিশে সোপর্দ করা হতো ৷ র্যাবের হাতে রেজাউল দালালের আটক হওয়ার খবরে কোটচাঁদপুরসহ গোটা দক্ষিনাঞ্চলে চোরাচালান সিন্ডিকেটে আতংক বিরাজ করছে বলেও একটি সুত্র জানায়৷ এ ব্যাপারে সোমবার দুপুরে কোটচাঁদপুর থানায় অস্ত্র ও মাদক আইনে একটি মামলা হয়েছে৷





রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা