শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » প্রযুক্তির সুবিধা নিয়ে দেশে সাইবার অপরাধ ঘটছে : তথ্য মন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » প্রযুক্তির সুবিধা নিয়ে দেশে সাইবার অপরাধ ঘটছে : তথ্য মন্ত্রী
বুধবার ● ১৪ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রযুক্তির সুবিধা নিয়ে দেশে সাইবার অপরাধ ঘটছে : তথ্য মন্ত্রী

---

রাজশাহী প্রতিনিধি :: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে গতিশীলতা সঞ্চারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।যাতে দেশ বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে একটি ভারসাম্যপূর্ণ উন্নয়ন লক্ষ্য অর্জন করতে পারে। তিনি বলেছেন, দেশকে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকার উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আইসিটি’র সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সকল অগণতান্ত্রিক শক্তি প্রতিরোধে গণমাধ্যমের একযোগে কাজ করার উচিত। তিনি আরও বলেন, আমরা আইনগত বাধার মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে চাই না। বরং গণমাধ্যম বস্তুনিষ্ঠতা বজায় রাখার মাধ্যমে তাদের পেশাকে এগিয়ে নিয়ে যেতে পারে।

মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ভবনে ‘জাতীয় উন্নয়নে আঞ্চলিক সাংবাদিকতা ঃ সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) রাবি’র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাথে এ সেমিনারের আয়োজন করে। পিআইবি’র মহাপরিচালক শাহ আলমগীর তার স্বাগত বক্তৃতায় সেমিনার এবং আলোচ্য বিষয়ের ওপর সংক্ষিপ্ত বক্তৃতা করেন। রাবি উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। রাবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সরোয়ার জাহান উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করেন।

বিভাগের চেয়ারম্যান ড. প্রদীপ কুমার পান্ডে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বিভাগের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস ও মশিউর রহমান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ-এর সম্পাদক আকবারুল হাসান মিল্লাত ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ প্যানেল আলোচনায় অংশ নেন।

তথ্যমন্ত্রী উল্লেখ করেন, অবাধ তথ্য প্রবাহ ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা নিয়ে দেশে সাইবার অপরাধ ঘটছে। অপরাধ দমনের জন্য সরকার কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তিনি বলেন, আমরা অপরাধ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্তা গ্রহণ করেছি। গণমাধ্যমের উচিত যে কোন রাজনৈতিক আদর্শের পরিবর্তে দেশের সংবিধানের পাশে দাঁড়ানো। সরকার দারিদ্র্য বিমোচন, নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ, জলবায়ুর প্রতিকূল প্রভাব ও জঙ্গিবাদ মোকাবেলায় লড়াই চালিয়ে যাচ্ছে এবং কিছুটা সাফল্য অর্জন করেছে।

তথ্যমন্ত্রী বলেন, তবে সরকার একাই এক্ষেত্রে শতভাগ সাফল্য অর্জন করতে পারবে না। এক্ষেত্রে কার্যকরভাবে গণমাধ্যমের এগিয়ে আসা উচিত।

বর্তমান সরকারের সাফল্যের বিবরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, এসব সাফল্যের বিষয়ে বস্তুনিষ্ঠ রিপোর্টিং গণমুখী আরো অনেক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে সরকারকে উৎসাহিত করবে। তিনি বলেন, গণমাধ্যমের উচিত আইসিটি’র সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সঠিক গণতান্ত্রিক চর্চার দায়িত্ব গ্রহণ করা। আইসিটি খাতে সাফল্য অর্জনের পাশাপাশি সরকার গণমাধ্যমের পেশাগত কাজের সুবিধার লক্ষ্যে আরটিআই প্রণয়ন এবং তথ্য কমিশন গঠন করেছে। তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ের সম্ভাবনাগুলো তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্থানীয় বিভিন্ন সমস্যা দূরীকরণে গণমাধ্যমের লোকজন একযোগে কাজ করতে পারেন।

আপলোড : ১৪ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.২৪ মিঃ





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ