শিরোনাম:
●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টানা ছুটিতে পর্যটকদের ঢল নামবে বান্দরবানে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টানা ছুটিতে পর্যটকদের ঢল নামবে বান্দরবানে
রবিবার ● ৩ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা ছুটিতে পর্যটকদের ঢল নামবে বান্দরবানে

---মোহাম্মদ আব্দুর রহিম বান্দরবান প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭৪৮মিঃ) সারাদেশে বিক্ষিপ্তভাবে সন্ত্রাসী ও জংগীদের গুপ্ত হামলা উপক্ষো করে এবারও পবিত্র ইদ উল ফিতরের টানা ছুটিতে পর্যটকদের ঢল নামবে পর্যটন শহর বান্দরবানে৷

পার্বত্য জেলা শহর এবং উপজেলাগুলোতে ছোট-বড় শতাধিক হোটেল, মোটেল ও গেষ্টহাউজ, সরকারি ও বেসরকারি বিশ্রামাগার গুলো আগাম বুকিং হয়ে গেছে ভ্রমণ পিপাসুদের পক্ষ থেকে৷ জেলা প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পর্যটকদের ভ্রমণ নিরাপত্তা ও সমুহসুযোগ সুবিধা দিতে৷
পবিত্র রমজান মাস শেষে পবিত্র ইদ উল ফিতর আসছে ৷ ৯দিনের টানা সরকারি ছুটি৷ জেলা শহর, রুমা ও থানছি উপজেলার শতাধিক হোটেল, মোটেল ও গেষ্ট হাউস ইতিমধ্যেই বুকিং হয়ে গেছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা৷ বর্ষার সূচনাতেও সারাদেশসহ বিদেশি বিপুল পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন আবাসিক হোটেল ব্যবসায়ীরা৷ কারণ এবার রাজনৈতিক কর্মসূচি নেই সারাদেশ, খানিকটা শান্ত এবং মানুষের ক্ষোভও নেই ৷
গত দুই বছরের মধ্যে জেলা শহরে ১০টি নতুন আবাসিক হোটেল ও গেষ্ট হাউস গড়ে তোলা হয়ছে বেসরকারি উদ্যোগে৷ আধুনিক মডেল ও কারুকার্যালয়ে নির্মিত হয়েছে বিলাসবহুল এসব হোটেল৷ সাধারণ হোটেলের দুইবেড বিশিষ্ট কক্ষ ৫০০ থেকে ১হাজার টাকা এবং উন্নতমানের হোটেলগুলোতে দুইবেড বিশিষ্ট কক্ষ ভাড়া ১২০০ থেকে ৩হাজার টাকা পর্যন্ত৷ মাঝারি ও উন্নতমানের হোটেলগুলোতেই পর্যটকরা আগাম বুকিং দিয়েছেন বেশি৷
এবার ৯দিনের টানা ছুটির সুবাদে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে বান্দরবানে, এখনও পর্যন্ত দেশের রাজনৈতিক অবস্থা স্বাভাবিক থাকায় ইদের আগে থেকেই পর্যটকদের আগমন ঘটবে৷ জেলা শহরের অদুরে মেঘলা পর্যটন হোটেলের পরিচালক হুমায়ুন কবির,জেলা শহরের প্রেসক্লাবস্থ হোটেল গ্রীণহিলের মালিক সিরাজুল ইসলাম, নতুন আবাসিক হোটেল পালকি’র পরিচালক আলাউদ্দিন শাহরিয়ার এবং মো.শাফায়েত হোসেন জানিয়েছেন, তাদের হোটেলের কক্ষ গুলো ইদ উল ফিতরের পরদিন থেকে টানা ১৫দিন পর্যন্ত বুকিং রয়েছে৷
জানা গেছে, রাজনৈতিক পরিবেশ স্বাভাবিক থাকলে প্রতিদিনই কোটি টাকার লেন-দেন হয় পর্যটন খাতে৷ এতে হোটেল, গেষ্ট হাউস ও মোটেল ও খাবার হোটেলসহ পরিবহণ সেক্টরে প্রতিদিনই কমপক্ষে ৫০ লাখ টাকা আয় হয়৷ তবে অশান্ত পরিবেশ সৃষ্টি হলে পর্যটকদের আগা-গোনা থাকে না, এ কারণে প্রতিদিনই আর্থিকভাবে লোকসান গুনতে হয় প্রায় ৫০ লাখ টাকা হোটেল ও পরিবহণ মালিকদের৷
পর্যটন সেক্টরের উদ্যোক্তারা বলেন, জেলায় প্রতিমৌসুমে বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যনত্ম (পিকআওয়ার) গড়ে ১০ লাখ দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটে৷ এ সময় কয়েক হাজার লোক অস্থায়ী মজুরি সুবিধাও পায়৷ জেলায় পাহাড়ি জনগোষ্ঠীর বুনুনকৃত রকমারী পোশাক, চাদর, গামছা, কম্বল এবং শীতবস্ত্র ক্রয়ে বেশি আগ্রহী হন পর্যটকরা৷ বিকিকিনি বাড়ে এবং আর্থিক ভাবে বেশি লাভবান হন স্থানীয়রা৷
জেলা শহর এবং জেলার নানাস্থানে স্থাপিত সরকারি ও বেসরকারি পর্যটন কেন্দ্রগুলোকে সাজানো হয়েছে পর্যটকদের আকর্ষণ বাড়াতে৷ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন থেকে গ্রহণ করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও, জানিয়েছেন পুলিশ সুপার মিজানুর রহমান৷
পার্বত্য জেলা শহর এবং আশেপাশের প্রধান প্রধান পর্যটন কেন্দ্রগুলো হচ্ছে, মেঘলা পর্যটন কেন্দ্র, আধুনিক শৈলীসমৃদ্ধ ও স্থাপত্যে অবকাঠামোয় নির্মিত নীলাচল পর্যটন কেন্দ্র, সোনালী রংয়ের বুদ্ধ ধাতু মন্দির, রামজাদি মন্দির, সেনানিবাসের শাপলা চত্বর, ২টি পুরানো রাজবাড়ি, শৈলপ্রপাত, মেঘলায় স্থাপিত ক্যাবলকার ও ২টি ঝলুন্ত সেতু এবং মিনি চিড়িয়াখান৷ তাছাড়াও জেলার রুমা উপজেলায় রিজুক ঝর্ণা, বপাহাড়ের ভাজে ভাজে আদিবাসী জনগোষ্ঠীর পাড়া/গ্রাম, কিংবদন্ডির বগালেক, ক্যক্রাডং, তাজিংডং, রামজু পাহাড়, সেনাবাহিনী পরিচালিত আধুনিক স্থাপত্যের নীলগিরি পর্যটন কেন্দ্র, থানছির উজানে সাংগু নদীর বুকের ওপর দাঁড়িয়ে থাকা রাজাপাথর, রেমাক্রি ঝর্ণা ও নাফাকুম পর্যটন কেন্দ্র বিশেষ কারুকার্যে সাজানো হয়েছে৷ প্রতিবছরের মত এবারও ইদ উল ফিতরের টানাছুটি ও বন্ধে অবকাশ সময় কাটাতে সারাদেশ থেকে হাজার হাজার পর্যটক জেলা শহরের আবাসিক হোটেল, মোটেল ও গেষ্টহাউসগুলোতে উঠেছে এবং অগ্রিম বুকিংও দেয়া হয়েছে৷
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এবং পুলিশ সুপার মিজানুর রহমান মিডিয়াকর্মীদের জানান, ইদের টানা বন্ধ ও ছুটিতে এবারও এ জেলায় কয়েক লাখ পর্যটকের আগমন ঘটতে পারে৷ পর্যটকদের জন্য বিশেষ ট্যুর গাইডের ব্যবস্থাও রয়েছে৷ প্রশাসনের উদ্যোগে পর্যটকদের ভ্রমণ ব্যবস্থায় যাতে করে নিরাপত্তা নিশ্চিত করা হয়, পরিবহণের জন্যে অতিরিক্ত ভাড়া না নেয়া হয় এবং আবাসিক হোটেল ও খাবার হোটেলগুলোতে ন্যায্য মুল্য বা ভাড়া আদায় করা হয় সেই সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু
জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব
রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান
রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)