শনিবার ● ৯ জুলাই ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সলঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন
সলঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি::(২৩ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মিঃ) ব্যাপক উত্সাহ উদ্দীপনার মধ্যদিয়ে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সলঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে৷ ৯ জুলাই শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এতে দৈনিক করতোয়ার সলঙ্গা প্রতিনিধি মো: কোরবান আলী সভাপতি,দৈনিক দিনকালের সলঙ্গা প্রতিনিধি এম, দুলাল উদ্দিন আহম্মেদ সাধারণ সম্পাদক ও বিডি টোয়েন্টিফোর লাইভ ডট কম,দৈনিক আমার সময় পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি,দৈনিক যুগের কথার স্টাফ রিপোর্টার ও দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডট কমের প্রকাশক সোহেল রানা সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন৷ নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার প্রবীন সাংবাদিক গাজী আমজাদ হোসেন তালুকদার ও সহকারী নির্বাচন কমিশনার সাংবাদিক আব্দুর রহিম নির্বাচিতদের নাম গেজেট আকারে আনুষ্ঠানিক ভাবে ঘোষনা করেন৷ এদিকে শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনসহ প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সলঙ্গার বিভিন্ন রাজনৈতিকদলসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন৷ এছাড়া নির্বাচন শুরুর আগে গত ২ জুলাই এক মর্মান্তিক সড়ক দূর্ঘনায় নিহত প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংগ্রামের সলঙ্গা প্রতিনিধি রফিকুল ইসলামের স্মরনে গভীর শোক প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহন ও এক মিনিটি নিরবতা পালন করা হয়৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ