বুধবার ● ১৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় ভূমি অফিসের দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
শৈলকুপায় ভূমি অফিসের দালালকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
ঝিনাইদহ প্রতিনিধি :: ঝিনাইদহের শৈলকুপায় ভূমি অফিসের এক দালালকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত৷ ১৩ জুলাই বুধবার দুপুর দেড়টায় ভ্রাম্যমান আদালত এ রায় প্রদান করেন৷ দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদ উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে৷
ভ্রাম্যমান আদালত পরিচালনা শেষে শৈলকুপা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমী মজুমদার সাংবাদিকদের জানান, দন্ডপ্রাপ্ত আব্দুল মজিদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত্ ভূমি অফিসে দালালীর সাথে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে৷
সর্বশেষ একই গ্রামের মৃত তাহাজ্জতের ছেলে আব্দুস সাত্তারের কাছ থেকে টাকা নিয়ে দালালী করাকালে বুধবার দুপুরে সে হাতে নাতে ধরা পড়ে৷
ভূমি অফিসকে দূর্ণীতি ও দালালমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা