শুক্রবার ● ১৫ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে স্পিনিং মিলে আগুন
গাজীপুরে স্পিনিং মিলে আগুন

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩১ আষাঢ় ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৪মিঃ) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় মালেক স্পিনিং মিলে ১৫ জুলাই শুক্রবার দুপুরে আগুন লাগার ঘটনা ঘটেছে৷
ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন৷
কালিয়াকৈর ফায়র স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, দুপুর সোয়া ২টার দিকে ওই কারখানায় আগুন লাগার সূত্রপাত হয়৷ মুহূর্তেই আগুন কারখানার একতলা টিনশেড ভবনের মেঝেতে থাকা তুলা ও মেশিনপত্রে ছড়িয়ে পড়ে৷
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভান৷ আগুনে তুলা পুড়ে গেছে এবং মেশিনপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে৷
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ওই কর্মকর্তার ধারণা৷





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন